৩ মে ২০২৫
অনলাইন সংস্করণ

এক সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে রেকর্ড রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার মাটিতে বেশ দাপুটে পারফর্ম করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা যুব টাইগাররা চতুর্থ ওয়ানডেতে নেমে রেকর্ড সংগ্রহ পেয়েছে। জাওয়াদ আবরারের সেঞ্চুরি এবং রিজান হাসানের ৮২ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৬ রান তুলেছে বাংলাদেশ। যা বিদেশের মাটিতে ওয়ানডেতে অনূর্ধ্ব-১৯ দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

এর আগে ওয়ানডেতে বাংলাদেশ যুবাদের সর্বোচ্চ পুঁজি ছিল ৩৪০ রান। ২০১৯ সালের সেই ম্যাচেও প্রতিপক্ষ ছিল লঙ্কান যুবারা। যেখানে তাওহীদ হৃদয় ১২৩ রানের দারুণ এক ইনিংস খেলেন। ওয়ানডের সর্বোচ্চ রানের তালিকায় এরপর ছিল একই বছর নিউজিল্যান্ডের বিপক্ষে করা ৩১৬ রান। আজ সেই রানও টপকে গেলেন জাওয়াদ-রিজানরা। চলমান সিরিজেও প্রথমবার তিনশ পেরোনো ইনিংস দেখা গেল আজ।

আরও পড়ুনঃ   প্রতীক বরাদ্দ আজ, বৃহস্পতিবার থেকে শুরু প্রচারণা

কলম্বো ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল সফরকারী বাংলাদেশ। কালাম সিদ্দিকীর (১৯) বিদায়ে ৪৯ রানে ভাঙে ওপেনিং জুটি। এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে (২৩) ফিরতে হয় দুর্ভাগ্যের রানআউটে কাটা পড়ে। তৃতীয় উইকেটে জাওয়াদ আর রিজানের জুটি আর পেছনে তাকাতে দেয়নি বাংলাদেশকে। দুজন মিলে স্কোরবোর্ডে ১৩৫ রান যোগ করেন। বাংলাদেশের বড় পুঁজির ভিতটাও গড়েন এই দুজন।

আরও পড়ুনঃ   দুঃসংবাদ পেল ভারত

১১৫ বলে ১৪টি চার ও ৩ ছক্কায় ১১৩ রান করেছেন জাওয়াদ। ৭৭ বলে রিজান ৮২ রানের ইনিংসটি সাজান ৫টি চার ও ৩ ছক্কায়। এরপর আর বড় জুটি না হলেও কয়েকটি ক্যামিও বিদেশের মাটিতে যুব টাইগারদের সর্বোচ্চ পুঁজি এনে দেয়। আবদুল্লাহ ২৭ বলে ৩২, দেবাশীষ দেবা ১১ বলে ১৯ এবং আল ফাহাদ ৫ বলে ১৯ রানের ইনিংস খেলেন।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন রাসিথ নিমসারা। এ ছাড়া থারুসা নাভদ্য ২ এবং সানুজা নিন্দুওয়ারা এক উইকেট নিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১০

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১১

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১২

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৩

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৪

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৫

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৬

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৭

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৯

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST