২ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নগরীতে পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ ১ নারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মোসা: জেসমিন খাতুন ওরফে বিবিজান (৪২)। সে রাজশাহী নগরীর কাটখালী থানার মীরকামারী গ্রামের মো: বেল্লাল হোসেনের স্ত্রী।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১ মে সকাল সাড়ে ৬ টায় আরএমপি’র কাটখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে কাটাখালী থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাটাখালী থানার দেওয়ানপাড়া মোড়ে এক মহিলা গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

আরও পড়ুনঃ   পদ্মার চর থেকে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানার এসআই মো: নাদিম উদ্দীন ও তাঁর টিমটি গতকাল সকাল পৌনে ৭ টায় কাটাখালী থানার দেওয়ানপাড়া মোড়ে অভিযান পরিচালনা করে আসামি জেসমিন খাতুনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার হয়।

আরও পড়ুনঃ   মেয়ের পরকীয়ার বলি সাবেক এমপি খান মজলিসের স্ত্রী সেলিনা

উল্লেখ্য আসামি জেসমি খাতুনের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া ও মতিহার থানার ৩ টি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST