৬ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

পদ্মার চর থেকে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) সিপিএসসি,রাজশাহীর একটি অপারেশন দল মুক্রবার (৬ জুলাই) সকাল সোয়া ৬টায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চর আলাতুলী ইউনিয়নের কলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত আসামী মুকুল (৪০) চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চর আলাতুলী ইউনিয়নের কলিমপাড়ার মোসলেম মিয়ার ছেলে। এ সময় আসামীর কাছ থেকে হেরোইন ছাড়াও মোবাইল ফোন ১টি, সিম কার্ড ১ টি ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃত আসামী পেশায় মাছ শিকার করে। পেশার আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বসতবাড়ী দুর্গম এলাকায় হওয়ায় সহজেই আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিত। সে দীর্ঘদিন যাবত মাছ শিকারের আড়ালে অবৈধ মাদকদ্রব্য হিরোইন ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে পদ্মা নদী পার হয়ে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল। তাছাড়া সে নিজেও হিরোইনসহ বিভিন্ন প্রকার মাদক সেবন করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST