৩০ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

রাবিতে স্ক্যাবিসের প্রাদুর্ভাব, উদ্বিগ্ন শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল ও মেসে স্ক্যাবিস নামক চর্মরোগ ছড়িয়ে পড়েছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মাশিহুল আলম হোসাইন।

স্ক্যাবিস একটি ছোঁয়াচে রোগ। আঙুলের ফাঁকে, কব্জির কাছে, বগলে, নাভিতে ছোট ছোট ফুসকুড়ি দিয়ে এর শুরু হয় এবং রাতের বেলায় তীব্র চুলকানির সৃষ্টি করে।

ডা. মাশিহুল বলেন, সম্প্রতি হল ও মেসে থাকা শিক্ষার্থীদের মধ্যে এই রোগের ব্যাপকতা লক্ষ্য করছি।

আরও পড়ুনঃ   মেয়রের সামনে পুরুষ কাউন্সিলরকে জুতাপেটা করলেন নারী কাউন্সিলর

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে সকাল থেকেই আক্রান্ত শিক্ষার্থীদের ভিড় জমেছে। কেউ সিরিয়ালে ডাক্তার দেখানোর জন্য দাঁড়িয়ে আছেন, কেউবা ওষুধ পেতে অপেক্ষা করছেন।

সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত কয়েকদিন ধরে চুলকানি হচ্ছে, একই সমস্যা আমার রুমমেটদেরও। আমরা বেশ চিন্তিত।

আরেকজন জানান, চিকিৎসা নিয়েছি, ওষুধ পেয়েছি প্রায় সব। এ ধরনের সেবা অনেকদিন পর পেলাম।

চিকিৎসাকেন্দ্রে স্ক্যাবিসের ওষুধ না থাকায় শুরুতে সমস্যায় পড়লেও পরে চিফ মেডিকেল অফিসার ডা. মাফরুহা সিদ্দিকা লিপির হস্তক্ষেপে ওষুধ সরবরাহ নিশ্চিত করা হয়।

আরও পড়ুনঃ   ডিপিএলে সাকিবের দলবদল স্থগিত

ডা. মাশিহুল বলেন, প্রধান চিকিৎসকের দ্রুত পদক্ষেপে এখন মেডিকেলে স্ক্যাবিসের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মাফরুহা জানান, স্ক্যাবিসের প্রাদুর্ভাব উদ্বেগজনক। শিক্ষার্থীদের সচেতন থাকা জরুরি। পরিষ্কার-পরিচ্ছন্ন জীবনযাপন এবং ব্যক্তিগত পোশাক অন্যদের সঙ্গে ভাগ না করাই সবচেয়ে বড় প্রতিরোধ।

তিনি আরও বলেন, চিকিৎসাসেবা দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কিছু ঘাটতি থাকলেও প্রশাসনকে জানিয়েছি, ওষুধের চাহিদা পূরণে কাজ চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১০

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১১

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১৩

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৪

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৫

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৬

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৭

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৮

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৯

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST