২৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ডিপিএলে সাকিবের দলবদল স্থগিত

অনলাইন ডেস্ক : দেশের ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাট বিবেচনায় সর্বোচ্চ আসর বলা হয়ে থাকে ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল)। বাংলাদেশ জাতীয় দলের অনেকেই ঘরোয়া ক্রিকেটের মাঝে বিপিএলের পর কেবল এই ডিপিএলেই সময় দেন। যে কারণে ভক্তদের কাছে সবসময়ই বাড়তি উন্মাদনা যোগ করে ডিপিএল। আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের আসর।

গতকাল শনিবার এবং আজ দুই দিনব্যাপী চলছে ক্রিকেটারদের দলবদল। যে কারণ আসন্ন আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। যে তালিকায় বেশ জোরেশোরে এগিয়ে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

আরও পড়ুনঃ   নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার

দলটিতে ইতোমধ্যে তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা। সবশেষ গতকাল অনলাইনে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল তারা, সাকিব ছবিও পাঠিয়েছিলেন দল বদল করার জন্য। তবে আজ জানা গেল গেল সাকিব নিজেই অনুরোধ করেছেন দলবদল না করাতে তাকে। সিসিডিএমকে এ নিয়ে চিঠিও দিয়েছে রূপগঞ্জ ক্লাব কতৃপক্ষ।

রূপগঞ্জ দলটির হয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তরিকুল ইসলাম টিটু বলেন, ‘আপনারা সবাই জানেন গতকালকে সাকিব আল হাসানকে লিজেন্ড অব রূপগঞ্জে খেলার জন্য দলবদল প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করেছিলাম। কিন্তু আজকে সাকিবের সাথে আমাদের কথা হয়েছে উনি আমাদের কাছে একটা অনুরোধ করেছেন যে উনার দলবদলটা আপাতত স্থগিত রাখার জন্য।

আরও পড়ুনঃ   রাজপথের কথা না শুনলে কমিশনারের কানে গরম পানি ঢালা হবে: সাবেক ভিপি মুন্না

আরও যোগ করেন, আমরা সিসিডিএমকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি বিষয়টা। সাকিবের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে তার যে আবেদনটা আছে সেটা আমাদের ক্লাব থেকে সিসিডিএমকে জানিয়ে দিয়েছি। উনি বলেছেন যখন দেশে আসবেন উনি আসলে আগের বারের দল থেকে মিউচুয়াল ভাবে যদি সে খেলতে চায় আমাদের দলে তাহলে তাকে আমরা পরবর্তীতে দলভুক্ত করব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST