১৯ মে ২০২৬
অনলাইন সংস্করণ

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার

ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার : অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ৫ (পাঁচ) টাকা মূল্যমান কারেন্সি নোট মুদ্রণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) থেকে তা বাজারে প্রচলন দেয়া হয়েছে। নোটটি মঙ্গলবার (১৯ মে) থেকে প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস হতে ইস্যু করা হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এ নোট ইস্যু করা হবে। মঙ্গলবার (১৯ মে) অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ৫ (পাঁচ) টাকা মূল্যমান কারেন্সি নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্যে বলা হয়েছে; নোটটি অর্থ সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত, কারেন্সি নোটটির আকার নির্ধারণ ১১৭মি.মি × ৬০ মিমি, নোটের সম্মুখভাগের বামপাশে তারা মসজিদ, ঢাকার ছবি ও মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি এবং নোটের পিছনভাগে গ্রাফিতি-২০২৪ এর ছবি মুদ্রিত আছে। নোটে জলছাপ হিসেবে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’-এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ ‘5’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম’ রয়েছে। নোটটিতে হালকা গোলাপী রঙের আধিক্য রয়েছে। নোটের বামদিকে বিদ্যমান ২ মি. মি. চওড়া নিরাপত্তা সুতাটি নোটের কাগজের ভিতর প্রবিষ্ট যা আলোর বিপরীতে ধরলে উভয় দিক হতে দেখা যায়। এছাড়া, নোটের সম্মুখভাগের নীচের গ্লিউইশ প্যাটার্নের উপরের অংশে Microprint হিসেবে আনুভূমিকভাবে অসংখ্য ‘BANGLADESH’ মুদ্রিত রয়েছে।

আরও পড়ুনঃ   ভবানীগঞ্জ সরকারি কলেজের ভূগোল বিভাগের প্রধানের বিদায় ও সংবর্ধনা

নতুন ডিজাইন ও বৈশিষ্টের ৫ টাকা মূল্যমান নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। এছাড়া, মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি ৫ টাকা মূল্যমান নমুনা (Specimen) নোট (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

আরও পড়ুনঃ   কাল থেকে ঢাকায় পাওয়া যাবে নতুন টাকা

#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী 

ফায়ার সার্ভিসের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উদ্যাপন উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উদ্যাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

আরএমপি কমিশনার ও রাসিক প্রশাসকের শুভেচ্ছা বিনিময়

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতি গ্রেপ্তার

আইবাঁধ সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

পদ্মার চরে ডাকাতের গুলিতে দুই জেলে আহত, নিখোঁজ ১

ঈদ উপহার পেল পৌর এলাকার ৪,৬২৫ পরিবার, স্বস্তি সুবিধাভোগীদের মুখে

পাটখাতকে সাত বিলিয়ন ডলারের শিল্পে উন্নীত করার লক্ষ্য সরকারের : বস্ত্র ও পাটমন্ত্রী

১০

রাজশাহীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১১

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার

১২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

ভূমি সেবা মেলা উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৪

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ

১৫

তানোরে এসএসসি পরীক্ষার্থীকে দলবেঁধে শ্লীলতাহানি ও মারপিটের ঘটনায় মামলা, ৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ

১৬

নগরীতে ট্রাফিক কনস্টেবলের চেষ্টায় শিশু ‘অপহরণ’ ব্যর্থ

১৭

জেলা প্রশাসকের উদ্যোগে বাস চলাচল শুরু

১৮

কামারগাঁ ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

১৯

ভূমিসেবা মেলা শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST