২৮ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

গম্ভীরকে হত্যার হুমকির ঘটনায় নতুন মোড়, আটক গুজরাটের এক শিক্ষার্থী

অনলাইন ডেস্ক : ভারতশাসিত কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার নিন্দা জানিয়ে কঠোর বার্তা দিয়েছিলেন গৌতম গম্ভীর। এর মধ্যেই হত্যার হুমকি পান ভারতীয় হেড কোচ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইমেইল যোগে প্রাণনাশের হুমকির বার্তা পাঠিয়েছে ‘আইসিস কাশ্মীর’ নামের একটি সশস্ত্র সংগঠন। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগও দায়ের করেছিলেন ভারতীয় কোচ।

এবার গম্ভীরকে হত্যার হুমকির ঘটনায় তদন্ত করতে গিয়ে উঠে এলো গুজরাটের এক ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর নাম। জিগ্নেশ পারমার নামের ওই শিক্ষার্থীকে এরই মধ্যে আটক করেছে পুলিশ। নেপথ্যে সন্ত্রাসী সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে দেশটির পুলিশ।

জিগ্নেশ পারমারকে জিজ্ঞাসাবাদ করছে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশ। তার কথায় অসঙ্গতি ধরা পড়ায় তাকে আটক করা হয়েছে। সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশের ডেপুটি কমিশনার এম হর্ষবর্ধন বলেন, ‘তদন্ত করতে গিয়ে জিগ্নেশের নাম উঠে আসে। উনি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী। আপাতত তাকে আটক করা হয়েছে। জিগ্নেশের পরিবার জানিয়েছে, ওর মানসিক সমস্যা রয়েছে। তদন্ত এখনও চলছে।’

আরও পড়ুনঃ   বিপ্লবে বাচ্চারা জীবন দেয়, মুরব্বিরা পদ ভাগাভাগি করেন : হাসনাত

গত ২২ এপ্রিল পেহেলগামে নৃশংস হামলার পরেই প্রতিবাদ জানিয়েছিলেন গম্ভীর। সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “মৃতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। যারা এই কাজের জন্য দায়ী তাদের মূল্য চোকাতেই হবে। ভারত পাল্টা আঘাত হানবেই।” পরদিনই হুমকি পান ভারতীয় দলের প্রধান কোচ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলেছে, দু’টি হুমকির বার্তা পেয়েছেন গম্ভীর।

জানা গেছে, ওইদিন দুপুরে প্রথম ইমেইল পান গম্ভীর। দ্বিতীয়টি পান বিকেলে। দু’টি ই-মেলেই লেখা ছিল, ‘আইকিলইউ’। যার অর্থ, ‘আমি তোমাকে হত্যা করবো’। হুমকি পাওয়ার পরপরই দিল্লির রাজেন্দ্র নগর থানায় অভিযোগ দায়ের করেন গম্ভীর। ঘটনার কথা জানিয়েছেন সেন্ট্রাল দিল্লির ডিসিপিকেও। দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেন তিনি। তার পরিবার যাতে সুরক্ষিত এবং নিরাপদে থাকে তার জন্যও পুলিশকে উদ্যোগী হতে বলেন তিনি।

আরও পড়ুনঃ   বাগমারায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত

পুলিশ মনে করছে, ভারতীয় দলের হেড কোচ হওয়ার পাশাপাশি গম্ভীরের রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনি বিজেপির সাবেক সাংসদ এবং বর্তমানে বিজেপির সদস্য। ফলে ‘হিটলিস্টে’ তার নাম থাকা অস্বাভাবিক নয়।

উল্লেখ্য, গম্ভীর পূর্ব দিল্লি কেন্দ্রে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। এ ছাড়া বর্তমানে ভারত ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন। এবারই প্রথম নয়, ২০২১ সালেও খুনের হুমকি পেয়েছিলেন গম্ভীর। তখন তিনি সাংসদ ছিলেন। সেই ঘটনার পরেও থানায় অভিযোগ জানিয়েছিলেন গম্ভীর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাম বাড়ল সব ধরনের জ্বালানি তেলের

তানোর পৌরসভা স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা

সোমবার বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তানোরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা

রাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন ও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব শিশুসহ আহত ৫: পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ

‘নিজেদের হাতেই পরিচ্ছন্নতা অভিযান রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত

র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১০

ফরিদপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা

১১

রুয়েটে সিএএসআর কিমিটির সভা অনুষ্ঠিত

১২

নেতৃত্ব নির্বাচনে ভোটযুদ্ধ: ৪৬ প্রার্থীর লড়াইয়ে জমে উঠেছে রাজশাহী চেম্বারে ভোট

১৩

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ

১৫

রাজশাহী চেম্বার অব কমার্সের নির্বাচন, ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর আমেজ

১৬

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক

১৭

নওগাঁয় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

১৮

ক্রেতা সেজে মজুদ করা জ্বালানী ধরল এনএসআই

১৯

উত্তরবঙ্গে শিশু উন্নয়নে মায়েদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST