৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে বাঘায় জমে উঠেছে ঈদ বাজার

মোহাঃ আসলাম আলী ,স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় জমে উঠেছে ঈদ বাজার। ঈদের বকি আর মাত্র ৫ দিন। দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে ঈদ বাজার।

এবার ঈদে ব্যবসায়ীরা বিভিন্ন রকমের পোশাকের সমাহার ঘটেয়েছে। যেমন-থ্রি পিস,শাড়ি,পাঞ্জাবি এছাড়ও লেহেঙ্গা,ফ্লোর টাচ,আলিয়া,নায়রা, সিঙ্গেল কোত্তাসহ বিভিন্ন ডিজাইনের পোশাক। তবে থ্রি পিচ,শাড়ী,পাঞ্জাবি বেশী বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে,উপজেলা সদর খন্দকার শপিং মল,কলেজ মার্কেট,জামাত মার্কেট,আড়ানী ও মনিগ্রাম বাজারের মার্কেটগুলোতে,এখন বেশ সরগরম। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে ওই শপিং মল ও মার্কেটগুলোকে সাজানো হয়েছে বিভিন্ন রঙে। বাহারি রঙের বিভিন্ন ডিজাইনের নায়রা,আলেয়া, সিঙ্গেল কোত্তা,ফ্লো-টার্চসহ ভারতীয় বিভিন্ন ল্যাহেঙ্গার আধিক্য রয়েছে সেখানে।

এ বছর আলিয়া কাট,আরিগ্রাউন্ড,ইন্ডিয়ান গ্রাউন্ড,নাইরা কাট,সারারা,গাড়ারা ও পাকিস্তানি গাউন বেশি চলছে। এর মধ্যে ক্রেতাদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে নারীদের ‘আলিয়া কাট’ আর ‘নাইরা কাট’ জামা ছাড়া ও রয়েছে বাচ্চাদের পোশাক। এ ছাড়া বিভিন্ন নকশার পাঞ্জাবিও নজর কাড়ছে ক্রেতাদের। বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এসব পোশাক। এবছর খন্দকার শপিং মল নতুন মাত্রায় যোগ হয়েছে নতুন আকর্ষন। বাহারি রঙের পোশাক দ্বারা সাঁজিয়েছে খন্দকার শফিং মল।

আরও পড়ুনঃ   গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

উপজেলার আড়ানী পৌর বাজারের রাজ্জাক প্লাজার বিশ্বরূপা বস্তালয়ের প্রোপাইটার আমিনুল ইসলাম ও তানভির জানান,ঈদকে সামনে রেখে সকাল ৮টা থেকে রাত ৮টা পযন্ত বিরতীহিন ক্রেতাদের ভীড় থাকে। এবার ঈদে জামদানি শাড়ি,ভারতীয় থ্রি-পিচ,লেহেঙ্গা,স্কাট,পাগলু নৃছরাত,পাকিন্তানি লোনসহ বিভিন্ন নামের থ্রিপিচ ও শাড়ি বেশী বিক্রি হচ্ছে। ঈদে দেশী পোষাকের পাশাপাশি ভারতীয় পোষাকের চাহিদা অনেক বেশী। এখন থেকে চাঁদরাত পর্যন্ত ক্রেতাদের ভীড় থাকবে।

খন্দকার শপিং মলের ব্যবসায়ী মাসুদ রানা বলেন, রোজার প্রথম থেকেই ক্রেতারা ঈদের কেনাকাটা করতে আসতে শুরু করেছেন। তিনি বলেন,গত বছরের তুলনায় এ বছরমোকামে সব পোশাক বেশি দামে কিনতে হয়েছে। তাই আমাদেরকেও এবার বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এবার নারী ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে আলিয়া কাট,আরিগ্রাউন্ড,ইন্ডিয়ান গ্রাউন্ড, নাইরা কাট,সারারা,গাড়ারা ও পাকিস্তানি গাউন। তবে তরুণীদের বেশি আগ্রহ আলিয়া কাট ও নাইরা কাট। ক্রেতাদের অভিযোগ,গত বছরের তুলনায় এ বছর প্রতিটি পোশাকের দামই বেশি। ঈদুল ফিতরে নারী ও শিশুদের পোশাক বিক্রি হয় বেশী।
বাঘা খন্দকার শপিং মলে কেনাকাটা করতে আসা সাদিয়া সুলতানা বলেন,এবার সব ধরণের পোশাকের দাম গতবারের তুলনায় অনেক বেশী ফলে মার্কেটে এসে বাজেট ঘার্তি হচ্ছে। একই কথা বলেন,মনিকগ্রামের আলীয়া খাতুন।

আরও পড়ুনঃ   সারচার্জ বিহীন বকেয়া পৌরকর ও ট্রেড লাইসেন্স নবায়নের সময়বৃদ্ধি রাসিকের

রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দোর আলী বলেন, ঈদেও আর মাত্র কয়েকদিন বাকি আছে। এতে প্রায় শেষ মুহুর্তে এসে কেনাকাট জমে উঠেছে। দিন যত যাবে বেচা-কেনা ততই বাড়বে।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন,ঈদকে সামনে রেখে পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। সে সঙ্গে কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পেলে সঙ্গে সঙ্গে পুলিশকে সেখানে গিয়ে ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১০

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১১

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১২

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৩

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৪

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৫

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৬

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৭

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৮

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৯

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST