২৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নির্বাচনে কর্মকর্তাদের বেআইনি কোনো নির্দেশ দেওয়া হবে না : সিইসি

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কর্মকর্তাদের বেআইনি কোনো নির্দেশ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশন এ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে চারজন নির্বাচন কমিশনার ও ইসি সাচিব বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

সিইসি নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে আমরা আপনাদের নির্দেশনা দেবো, কিন্তু বেআইনি কোন নির্দেশনা আমরা দেবো না। কাউকে ফেভার করার জন্য নির্দেশনা দেবো না। আমাদের নির্দেশনা হবে সম্পূর্ণ আইন ও বিধি মোতাবেক। আমরা নিশ্চিত করতে চাই যে আপনারা কাজটা সঠিকভাবে করছেন, এটা যারা ইলেকশনের সঙ্গে জড়িত থাকবেন তাদের সবার জন্য প্রযোজ্য।

আরও পড়ুনঃ   বাগমারায় কিশোর অপরাধ ও মাদক মুক্ত সমাজ গঠনে জনসচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আমি দেখেছি, ওখানে যতগুলো দেশের নেতার সঙ্গে উনি দেখা করেছেন। বক্তৃতা দিয়েছেন সেখানে বলেছেন, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এবং ঐতিহাসিক নির্বাচন হবে। সিইসি বলেন, নির্বাচন কমিশনের ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ আস্থা আছে বলেই কিন্তু তিনি প্রতিনিয়ত বলে আসছেন-আমি বাংলাদেশে একটা ঐতিহাসিক নির্বাচন দেবো। তাই আমাদেরকে তাঁর এই আস্থা ও বিশ্বাসটা ধরে রাখতে হবে। আমাদেরকে প্রমাণ করতে হবে- আমরা এটা পারি। আমি নিশ্চিত আপনাদের সহযোগিতা নিয়ে আমরা একটা ভালো নির্বাচন করতে পারবো ইনশাআল্লাহ।

আরও পড়ুনঃ   শেষ ওভারে ৫ ছক্কায় বড় সংগ্রহ আফগানিস্তানের

এ এম এম নাসির উদ্দিন নির্বাচন কর্মকর্তাদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমি গত বছরের ২ মার্চ, পহেলা রমজানে আপনাদেরকে শপথ করিয়েছিলাম। আপনারা কিন্তু ওয়াদা করেছিলেন যে নিরপেক্ষভাবে কাজ করবেন। প্রফেশনালি কাজ করবেন। আইন মেনে কাজ করবেন।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১০

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১১

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১২

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

১৩

বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : অর্থমন্ত্রী

১৪

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

১৫

বাঘায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এমপি চাঁদ

১৬

নগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার

১৭

গোদাগাড়ীতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন মেলা অনুষ্ঠিত

১৮

তানোরে চুরি যাওয়া ভুটভুটি উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

২০

Design & Developed by: BD IT HOST