২৭ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

কানাডায় উৎসবরত জনতার ওপর উঠে গেল গাড়ি, নিহত বেশ কয়েকজন

অনলাইন ডেস্ক : কানাডার ভ্যাঙ্কুভারে ফিলিপিনো স্ট্রিট ফেস্টিভ্যালে উৎসবরত জনতার ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এছাড়া আরও অনেক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সময় উৎসবস্থলে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, শনিবার স্থানীয় সময় রাত ৮টার কিছু পরে শহরের সানসেট অন ফ্রেজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ৩০ বছর বয়সী গাড়ি চালককে আটক করা হয়েছে।

এই ঘটনার প্রত্যক্ষদর্শী কানাডিয়ান টেলিভিশন চ্যানেল সিটিভি নিউজকে জানিয়েছেন, উৎসবের এলাকায় একটি কালো গাড়িকে অস্বাভাবিকভাবে চলতে দেখেছিলেন তিনি, ঠিক দুর্ঘটনার আগ মুহূর্তে। রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, রাস্তায় আহত ও অচেতন মানুষ পড়ে আছে, আর উদ্ধারকর্মী ও সাধারণ মানুষ দ্রুত সাহায্য করার চেষ্টা করছেন।

আরও পড়ুনঃ   কাতারে হামলার পরদিন ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহত ৩৫

আহতদের স্থানীয় একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালগুলোকে আগেই গণহারে আহত রোগী আসার বিষয়ে সতর্ক করা হয়েছিল। ভ্যাঙ্কুভার সান জানিয়েছে, ঘটনার সময় উৎসবস্থলে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় একটি খাবারের গাড়ির মালিক মিডিয়ার কাছে জানিয়েছেন কীভাবে গাড়িটি জনতার ভিড়ের ভেতর দিয়ে চলে যায়। বাও বানস ফুড ট্রাকের সহ-মালিক ইয়োসেব ভার্দেহ পোস্টমিডিয়াকে বলেন, “আমি চালককে দেখতে পাইনি, শুধু ইঞ্জিনের গর্জন শুনেছি। ফুড ট্রাক থেকে বাইরে এসে দেখি, রাস্তাজুড়ে শুধু লাশ আর আহত মানুষ। গাড়িটি পুরো ব্লক জুড়ে সোজা এগিয়ে গেছে, মাঝখান দিয়েই।”

ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, “আজকের লাপু লাপু দিবসের অনুষ্ঠানে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনায় আমি হতভম্ব ও গভীরভাবে শোকাহত। এই উৎসবটি ষোড়শ শতাব্দীর ফিলিপিনো উপনিবেশবিরোধী নেতা লাপু লাপুর স্মরণে আয়োজিত হয়েছিল।”

আরও পড়ুনঃ   প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে উত্তর কোরিয়ায় পুতিন

মেয়র সিম আরও বলেন, “আমাদের চিন্তা ও সহানুভূতি সকল ক্ষতিগ্রস্তের প্রতি রয়েছে এবং বিশেষ করে ভ্যাঙ্কুভারের ফিলিপিনো কমিউনিটির সঙ্গে রয়েছে।”

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, তিনি এই মর্মান্তিক ঘটনার খবর শুনে “ভীষণভাবে মর্মাহত” হয়েছেন।

তিনি বলেন, “নিহত ও আহতদের পরিবার, ফিলিপিনো-কানাডিয়ান সম্প্রদায় এবং পুরো ভ্যাঙ্কুভারের জনগণের প্রতি আমার গভীর সমবেদনা। আমরা সবাই আপনাদের শোকে শামিল।”

কানাডিয়ান এই প্রধানমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় সরকার ঘটনাটির তদন্ত প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, কানাডায় আগামী ২৯ এপ্রিল ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিয়ে অতিরিক্ত সতর্কতা বজায় রেখে দেশটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১০

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৪

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১৫

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১৬

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৭

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১৯

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST