১২ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

৪ ঘণ্টার ফ্লাইট, বিমানে জড়িয়ে ধরে শোয়া যুগলের অন্তরঙ্গ ছবি ভাইরাল

অনলাইন ডেস্ক : ৪ ঘণ্টার ফ্লাইট, বিমানে জড়িয়ে ধরে শোয়া যুগলের অন্তরঙ্গ ছবি ভাইরাল
ফ্লাইটে তথা আকাশপথে ভ্রমণ করার সময় যাত্রীদের কিছু মৌলিক শিষ্টাচার মেনে চলা উচিত এবং আশপাশে বসে থাকা কাউকে বিরক্ত বা কষ্ট না দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টাও করা উচিত তাদের।

তবে সম্প্রতি একজন যাত্রী ফ্লাইটে ভ্রমণের সময় এক দম্পতিকে একে-অপরের সাথে ঘনিষ্ঠ হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি ওই যাত্রী যুগলের অন্তরঙ্গ ছবিও সামনে এনেছেন।

ওই ছবিতে তাদেরকে বিমানের সিটে জড়িয়ে ধরে শুয়ে থাকতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পরই ছবিটি ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এই বিষয়টি তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুনঃ   ইসরায়েলের নেতৃত্ব দেওয়ার “যোগ্য নন” নেতানিয়াহু

প্রতিবেদনে বলা হয়েছে, ‘FLEA’ নামক একজন এক্স ব্যবহারকারী আকাশপথে ভ্রমণের সময় ফ্লাইটের এমন কিছু ছবি দিয়েছেন, যাতে রীতিমতো চক্ষু ছানাবড়া হয়ে গেছে ব্যবহারকারীদের।

তার দেওয়া ছবিতে দেখা যাচ্ছে, বিমানের একটি তিন আসনের সারিতে একে-অপরকে জড়িয়ে শুয়ে রয়েছেন দুই তরুণ-তরুণী। মাঝের হ্যান্ডরেস্ট তুলে রীতিমতো একে অপরের পা জড়িয়ে বিশ্রাম নিচ্ছেন ওই যুগল। এমনকি দুজনার হাত পাশাপাশি লাগিয়ে ভালোবাসার চিহ্নও দেখাচ্ছেন তারা।

ছবি তুলে ওই এক্স-ব্যবহারকারী লিখেছেন, ‘চার ঘণ্টা ধরে ওরা এইভাবেই ভ্রমণ করল, আমি এখনও বিশ্বাস করতে পারছি না!’

ঠিক কোন ফ্লাইটে বা কবে এই ঘটনাটি ঘটেছে তার কিছুই খোলসা করা হয়নি পোস্টটিতে। তবে এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়া বেশ সরগরম। যদিও ফ্লাইট ফাঁকা থাকলেও এমন ঘটনা সচরাচর দেখা যায় না।

আরও পড়ুনঃ   সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করছে হিজবুল্লাহ

ব্যবহারকারীদের কেউ লিখেছেন, ‘এর জন্য কি অতিরিক্ত টাকা লেগেছে?’ কেউ আবার লিখেছেন, ‘হোটেল পর্যন্ত যাওয়ার জন্য তো অপেক্ষা করতে হয়!’

অবশ্য কেউ আবার এতে দোষের কিছু দেখছেন না। তাদের মতে, ‘তারা অন্যকে বিরক্ত না করলে তো আপত্তির কিছু দেখছি না।’

বাস্তবিকই, অন্য কেউ এই ঘটনায় বিরক্ত হয়েছেন বলে ওই ব্যবহারকারী বলেননি। বরং তার ছবিতেই দেখা যাচ্ছে, পেছনের সারিতেই অঘোরে ঘুমাচ্ছেন এক সহযাত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST