১৮ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

তীব্র গরমে পশ্চিমবঙ্গে স্কুল বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৈশাখের শুরুতেই তাপমাত্রা ৪২ ডিগ্রির ঘরে। তীব্র দাবদাহে নাজেহাল মানুষ। দাবদাহের জেরে শিক্ষার্থীদের অবস্থা শোচনীয়। সাধারণত মে মাস থেকে গরমের ছুটি দেওয়া হয় স্কুলগুলোতে। গরমের তীব্রতা বাড়তেই ২২ এপ্রিল থেকে ছুটি ঘোষণা করে রাজ্যটির শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজ্যের শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বলা হয়েছে, রাজ্যর কালিম্পং, কার্শিয়াং এবং দার্জিলিং ছাড়া অন্য সব জেলার সরকারি স্কুলগুলোতে ছুটি থাকবে। তীব্র দাবদাহের কারণে আগামী ২২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে এই ছুটি।

আরও পড়ুনঃ   আমৃত্য লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সশস্ত্র বাহিনীর

সরকারি স্কুলগুলোর মতো বেসরকারি স্কুলগুলোকেও গরমের ছুটি এগিয়ে আনার কথা বিবেচনা করতে বলা হয়েছে শিক্ষা অধিদপ্তরের বিবৃতিতে। অতিরিক্ত ছুটির জন্য শিক্ষার্থীদের পড়াশোনার যে ক্ষতি হবে, তা অতিরিক্ত ক্লাস করানোর মাধ্যমে পুষিয়ে নিতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ছুটি শেষে স্কুল কবে খুলবে, সে বিষয়ে আবহাওয়ার পরিস্থিতি বুঝে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকায় আরও বলা হয়েছে, শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরাও ছুটিতে থাকবেন। স্কুল না খোলা পর্যন্ত বিশেষ ছুটিতে থাকবেন তারা।

কলকাতার আলিপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে অন্তত চার ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতার তাপমাত্রা পৌঁছাতে পারে ৪১ ডিগ্রিতে। পাশাপাশি দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছে যাবে।

আরও পড়ুনঃ   বেপরোয়া ট্রাম্পের লাগাম টানতে মার্কিন সিনেটে ভোটাভুটি

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গজুড়ে জারি থাকবে গরম আবহাওয়ার সর্তকতা। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া ও নদীয়া জেলায়ও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। খুব শিগগিরই এই দহনজ্বালা থেকে মুক্তি পাওয়ার কোনো লক্ষণ নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST