১৫ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

সোনাক্ষীর সঙ্গে নেই জাহির, সমালোচনা উঠতেই কড়া জবাব নায়িকার

অনলাইন ডেস্ক : বলিউডের অন্য দম্পতিদের থেকে বেশ খানিকটা আলাদা সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। গত বছরের জুন মাসে বিয়ে সেরেছেন তারা। কিন্তু তাদের ভিন্ন ধর্মের বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। তবুও দীর্ঘদিনের প্রেমিককে নিয়ে সুখেই রয়েছেন সোনাক্ষী।

এরই মধ্যে দোল উৎসবে মেতে উঠেছে ভারতের তারকা অঙ্গন। এতে অংশ নেন সোনাক্ষী সিনহাও। আর এ সময় নায়িকার সঙ্গে স্বামী জাহিরকে দেখতে না পেয়ে নানা আপত্তি তোলে নেটিজেনরা।

তাদের একাংশ মনে করেন, ভিন্নধর্মে বিয়ে হওয়ায় ধর্মীয় রীতি বা অনুষ্ঠানাদি নিয়ে এক দূরত্বের মাঝে আছেন সোনাক্ষী-জাহির দম্পতি। হয়তোবা এই বিষয়টি নিয়ে পারিবারিক দ্বন্দ্ব আছেন তারা! যদিও এসব জল্পনার কারণও স্পষ্ট। কারণ, সোনাক্ষীর এই ভিন্ন ধর্মের বিয়ের প্রতি নারাজ ছিলেন নায়িকার দুই ভাই।

আরও পড়ুনঃ   শাকিব খানের সঙ্গে ছবি তুলে মিষ্টি জান্নাতের ‘স্টান্টবাজি’

সম্প্রতি সামাজিক মাধ্যমে স্বামী জাহিরকে ছাড়াই দোল উৎসবে মেতে উঠতে দেখা গেল সোনাক্ষীকে। সাদা পোশাকে গালে হাতে রং মাখা ছবি দিয়ে দোলের শুভেচ্ছা জানাতেই একের পর এক কৌতূহলী প্রশ্ন এসেছে সোনাক্ষীর দিকে। যদিও স্বামী জাহিরকে নিয়ে একসঙ্গেই থাকার কথা ছিল নায়িকার। কিন্তু এক বিশেষ কারণে প্রিয়জনের থেকে এদিন দূরেই ছিলেন সোনাক্ষী। কিন্তু নেটিজেনদের আপত্তিকর প্রশ্নের কারণে আর চুপ থাকতে পারেননি নায়িকা।

আরও পড়ুনঃ   ১৮ বছর পরেও গুরুত্ব ধরে রাখবে ‘বালুঘড়ি’

সোনাক্ষীর কথায়, ‘সকলে খুব খুশি থাকুন, দোল খেলুন। আর জাহির আমার সঙ্গে নেই, কারণ আমি ‘জটাধরা’ র শুটিং করছি। ও মুম্বাইয়ে রয়েছে। তাই আপনারা শান্ত হোন, নিজেদের মাথায় ঠান্ডা জল ঢালুন।’

প্রসঙ্গত, সোনাক্ষীর এই ভিন্ন ধর্মের বিয়ে নিয়ে সিনহা পরিবারের অন্দরে কম অশান্তি হয়নি। বোনের বিয়েতে অভিমান করে যাননি সোনাক্ষীর দুই দাদা লব ও কুশ। তাদের বিয়ের পর থেকে ঘুরেফিরে এসেছে সোনাক্ষীর ধর্মান্তরণের প্রসঙ্গ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১০

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১১

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১২

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১৩

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১৪

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১৫

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৬

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৭

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৮

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৯

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST