২ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

শাকিব খানের সঙ্গে ছবি তুলে মিষ্টি জান্নাতের ‘স্টান্টবাজি’

অনলাইন ডেস্ক : ক্যালেন্ডারে তখন তারিখ ২ জুন, রোববার দিবাগত রাত ২ টা। ফেসবুকে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে তোলা তিনটি সেলফি প্রকাশ করেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।

ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছিল, কোনো বিমানের ফ্লাইটে তোলা। যেখানে শাকিব খানের বাম পাশের সিটে বসে একে একে তিনটি সেলফি নিয়েছেন আলোচিত এই অভিনেত্রী।

সেই ছবিগুলো নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে মিষ্টি লিখেছেন, ‘লাভ লাভ’। ব্যস! এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় শুরু।

সোমবার সকালের আলো ফুটে ওঠার আগেই মিষ্টি জান্নাতের সঙ্গে শাকিব খানের সেই ছবি রীতিমতো তাণ্ডবের সৃষ্টি করে সোশ্যাল মিডিয়ায়।

শাকিবের সঙ্গে মিষ্টির এই ছবি নিয়ে আলোচনার বহু কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম, বছরখানেক আগেই এই নায়িকার সঙ্গে ঢাকাই সিনেমার শীর্ষ নায়কের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

যার সূত্রপাতটা অবশ্য মিষ্টি জান্নাতের মন্তব্যেকে কেন্দ্র করেই।
গত বছর হুট করেই শোনা যাচ্ছিল, আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শাকিব খান। পাত্রী একজন ডাক্তার। এরপরই গুঞ্জন ওঠে, চিত্রনায়িকা মিষ্টি জান্নাতই সেই পাত্রী! কারণ অভিনয়ের পাশাপাশি চিকিৎসা পেশায়ও যুক্ত তিনি।

আরও পড়ুনঃ   বিশ্বখ্যাত তবলাবাদক জাকির হোসেন মারা গেছেন, নিশ্চিত করলো পরিবার

বিষয়টি নিয়ে একাধিকবার গণমাধ্যমে কথাও বলেন মিষ্টি জান্নাত। তবে শাকিবকে নিয়ে সেভাবে কিছু স্পষ্ট করেননি। বরং প্রতিবারই রহস্য রেখে নায়িকা বলেছেন, শাকিবের সঙ্গে তার কিছু একটা হলেও হতে পারে; সময়ই সব বলে দেবে।

তার এমন মন্তব্যের পর হঠাৎ করেই বিমানের ফ্লাইটে একসঙ্গে শাকিব খানের পাশে বসে তোলা ছবি গুঞ্জনে আরও ঘি ঢেলেছে। ভক্তরাও প্রশ্ন তুলেছে, আদৌ কি শাকিব ও মিষ্টি জান্নাতের মধ্যে কিছু চলছে?

বিষয়টি নিয়ে সোমবার (২ জুন) সকাল থেকেই একাধিকবার মিষ্টি জান্নাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে প্রতিবারই ফোনকল কেটে দিয়েছেন তিনি। মোবাইলে ক্ষুদে বার্তা পাঠালেও ভাইরাল সেই ছবি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

আরও পড়ুনঃ   ডিভোর্স গুঞ্জন উড়িয়ে পার্টি মুডে ঐশ্বরিয়া-অভিষেক

মিষ্টি জান্নাত মুখ না খুললেও শাকিবের আসন্ন ‘তাণ্ডব’ সিনেমা সংশ্লিষ্ট সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, কলকাতা থেকে ‘তাণ্ডব’ সিনেমার ডাবিং শেষে শাকিব খান তার টিম নিয়ে ঢাকায় ফিরছিলেন। সে সময়ই একই ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় ফিরছিলেন মিষ্টি জান্নাত। শাকিবকে ফ্লাইটে পেয়ে নিজ থেকে গিয়ে সেলফি তোলেন তিনি। সেটাই ফেসবুকে প্রকাশ করে ভক্তদেরও বিভ্রান্তিতে ফেলেছেন।

এদিকে মিষ্টি জান্নাতের এমন কর্মকাণ্ড নিয়ে শাকিব ভক্তরাও ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন, এবারই প্রথম নয়। এর আগেও শাকিব খানের সঙ্গে নাম জড়িয়ে আলোচনায় থাকার চেষ্টা করেছেন এই অভিনেত্রী। পরে সংবাদ সম্মেলন ডেকে তার সঙ্গে শাকিবকে জড়িয়ে কোনো সংবাদ তৈরি না করার আহ্বানও জানিয়েছিলেন তিনি। এবারও ঠিক একই ‘স্টান্টবাজি’ করলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

১০

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১১

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১২

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১৩

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১৪

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১৫

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১৬

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৮

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST