১৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিশ্বখ্যাত তবলাবাদক জাকির হোসেন মারা গেছেন, নিশ্চিত করলো পরিবার

অনলাইন ডেস্ক : উপমহাদেশের অন্যতম তবলা বাদক ওস্তাদ জাকির হোসেন সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জাকির হোসেনের পরিবার ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস থেকে উদ্ভূত এক জটিলতার কারণে হুসেনের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

তিনি গত দুই সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এবং পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

আরও পড়ুনঃ   ‘বিজয় মানে মাথা নত করে কৃতজ্ঞ হওয়া’

জাকিরের হাত ধরেই ভারত পেয়েছে গ্র্যামি পুরস্কার। ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ হিসেবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। বর্তমানে ‘শক্তি’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হলেন শংকর মহাদেবন।

তবলাবাদক হিসেবে ছিলেন জাকির হোসেন। বেহালায় গণেশ রাজাগোপালন এবং অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ। গিটারে জন ম্যাকলকলিন। ২০২৩ সালের ৩০ জুন ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি ট্র্যাক রয়েছে এই অ্যালবামে।

আরও পড়ুনঃ   মুখ বেঁকে গেছে বলে কটাক্ষ, ক্ষোভ ঝাড়লেন আলিয়া

কিংবদন্তি তবলা মাস্টার ওস্তাদ আল্লা রাখার ছেলে ওস্তাদ জাকির হোসেন ১৯৫১ সালে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি।

মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তার। সাত বছর বয়সে একা মঞ্চে অনুষ্ঠান করেছেন তিনি। হোসেন তার কর্মজীবনে চারটি গ্র্যামি পুরস্কার পেয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

১০

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১১

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১২

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১৩

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১৪

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১৫

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১৬

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৮

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST