১৭ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর এলাকায় পৈতৃক সম্পত্তি ও রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরে বয়েজ উদ্দিন (৪৯) নামে এক ব্যক্তিকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বর্তমানে আহত বয়েজ উদ্দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ জুন দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে রামচন্দ্রপুর মকবুল হাবিলদার মোড়ের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি ও রাস্তার জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন জ্বালানি তেলের দাম বাড়ছে না

অভিযোগে বলা হয়, ঘটনার সময় মোঃ রাজু (৫৬), পিতা-মৃত বদিউজ্জামান, মোঃ এরফান জামান (৪৭) এবং মোঃ রেদোয়ান জামান (১৯), পিতা-মোঃ পিন্টুসহ কয়েকজন বয়েজ উদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি এর প্রতিবাদ করলে অভিযুক্তরা লোহার রড ও এসএমসি পাইপ দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে বয়েজ উদ্দিনকে মাটিতে ফেলে বুকের ওপর উঠে গলা চেপে ধরা হয় এবং হত্যার চেষ্টা করা হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

আরও পড়ুনঃ   নাটোরে অজ্ঞাত বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, আহত অবস্থায় বয়েজ উদ্দিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহতের বড় ভাই মোঃ আয়নাল হক বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মারপিট, হত্যাচেষ্টা ও প্রাণনাশের হুমকির বিষয় উল্লেখ করা হয়েছে।

তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। বোয়ালিয়া মডেল থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে জিডি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST