১১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

১৮ বছর পরেও গুরুত্ব ধরে রাখবে ‘বালুঘড়ি’

অনলাইন ডেস্ক : আসছে বাংলাদেশের প্রথম ডিজিটাল প্রযুক্তিতে নির্মিত চলচ্চিত্র বালুঘড়ি – দ্যা স্যান্ড ক্লক। রাজীবুল হোসেনের পরিচালনায় নির্মিত এই ছবিটি অ্যান্টি-ন্যারেটিভ শৈলীতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

ছবিটিরি গল্পপটে, অন্তর্দৃষ্টিমূলক অনুসন্ধানে অধ্যাপক কুহেল আহমেদ। সময়, স্মৃতি ও উপলব্ধির এক চক্রাকার লুপে আটকে পড়েন তিনি; এক বিশেষ চেতনায় ঘোর অনুভব করেন। এরপর একটি ভাববাদী অবস্থা, যা বাউলদের মরমী পথচলার সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে ওঠে। এখানে জীবন, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এক সাথে মিশে এক গভীর দার্শনিক চেতনার সৃষ্টি করে। এরপর কেটে যায় ১৮ বছর। সেখানে একটি বালুঘড়ি তার গুরুত্ব ধরে রাখবে-এমনই রহস্য থাকছে ‘বালুঘড়ি’ ছবিটিতে।

আরও পড়ুনঃ   লন্ডনে অসুস্থ ইলিয়াস কাঞ্চনকে দেখতে গেলেন রোজিনা

রাজীবুল হোসেনের মনোমুগ্ধকর ভিজ্যুয়াল এবং হাবিব জাকারিয়ার দার্শনিক স্ক্রিপ্টের সমন্বয়ে তৈরি হয়েছে চলচ্চিত্রটির থিম; যা একটি শাশ্বত ধ্যানের অভিজ্ঞতা দেবে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন, কায়েস চৌধুরী, রশিদ হারুন, ওয়াহিদা মালিক, ফারহানা মিলি, মনোজ কুমার প্রামাণিক এবং রুনা খান প্রমুখ। এই চলচ্চিত্রটি তার চিন্তার গভীরতায়, গল্পকথার মাধ্যমে দর্শকদের জীবনের নতুন প্রশ্ন হয়ে উঠবে। আশা করা হচ্ছে, ‘বালুঘড়ি’ চলচ্চিত্রটি জীবনের গভীর প্রশ্নবোধের ভেতর থেকে আত্মজ্ঞান ও অস্তিত্বের এক কালজয়ী ঘটনার প্রতিফলন তৈরি করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST