১১ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

একসঙ্গে ৬ সন্তান জন্ম দিলেন গৃহবধূ, মারা গেল সবাই

অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে ঈদের দিন সুমনা আক্তার (২৬) নামে এক গৃহবধূ একসঙ্গে ৬ সন্তা‌নের জন্ম দি‌য়ে‌ছেন। ত‌বে নির্ধা‌রিত সম‌য়ের আগেই জন্ম নেওয়ায় শিশুগুলোকে বাঁচানো যায়নি। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপু‌রে মির্জাপু‌রের কুমু‌দিনী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে জন্ম হওয়ার পর শিশুগু‌লো মারা যায়।

প্রসূতি সুমনা আক্তার উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা কড়ইচালা এলাকার প্রবাসী ফরহাদ মিয়ার স্ত্রী। বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রবাসী ফরহাদ মিয়ার মামা শাহজাহান জানান, ভাগনের স্ত্রী সুমনা প্রায় ৫ মাসের গর্ভব‌তী ছিল। ঈদের দিন সকালে পে‌টে প্রচণ্ড ব্যথা অনুভব করলে দ্রুত তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করা হয়। সুমনার শা‌রীরিক অবস্থার অবনতি হলে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। প‌রে হাসপাতা‌লের প্রসূতি বিভা‌গের ৭ নম্ব‌র বে‌ডে চি‌কিৎসা শুরু হয়। সেখা‌নে চি‌কিৎসকরা ছয়টি সন্তা‌নের নরমাল প্রসব করান। ৬ সন্তা‌নের ম‌ধ্যে ৪ ‌জন মে‌য়ে ও ২ জন ছে‌লে সন্তান। ত‌বে কোনো সন্তানই বেঁচে নেই। প‌রে বি‌কে‌লের দি‌কে ৬ সন্তান‌কে বা‌ড়ি‌তে আনা হ‌লেও তাদের মা এখনো হাসপাতা‌লে চি‌কিৎসা নি‌চ্ছে।

আরও পড়ুনঃ   রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

৬ সন্তান জন্ম দেওয়া মা সুমনা আক্তার জানান, সখীপু‌রে এক‌টি ক্লি‌নি‌কে আল্ট্রাস‌নোগ্রাম ক‌রি‌য়ে‌ছিলাম। তখন চি‌কিৎসক ৪ সন্তা‌নের কথা ব‌লে‌ছি‌লেন। তখন সব সন্তানই ভালো ছিল। প‌রে ব‌্যথা নি‌য়ে কুমু‌দিনী হাসপাতা‌লে ভ‌র্তি হওয়ার পর নরমাল ডে‌লিভারী‌তে ৬ সন্তান জন্ম হ‌য়ে‌ছে। কপাল খারাপ তাই সন্তানগু‌লো কেউ বেঁচে নেই।

আরও পড়ুনঃ   বেড়ায় সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল পালন

সখীপু‌রের বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা জানান, ৬ শিশু জন্মের বিষয়টি শুনেছি। জন্মের পরেই শিশুগু‌লো মারা গে‌ছে।

কুমু‌দিনী হাসপাতা‌লের এজিএম (অপা‌রেশন) অনিমেষ ভো‌মিক লিটন জানান, ওই নারী প্রসব ব‌্যথা নি‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে‌ছিলেন। প‌রে নরমালভা‌বে ৬ সন্তা‌নের জন্ম হয়। সম‌য়ের অনেক আগেই সন্তান জন্ম হওয়ায় কাউকে বাঁচানো সম্ভব হয়‌নি। ওই নারী এখনো হাসপাতা‌লে চি‌কিৎসা নি‌চ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ বাড়ি থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

পরিবারের শ্রাদ্ধানুষ্ঠানের মাঝেই জীবিত উদ্ধার নেপালি নারী

আমিই বিশ্বের সেরা ফুটবলার, এটা নিয়ে আলোচনার প্রয়োজন নেই : এমবাপে

স্পর্শিয়া এবার ‘লালপরী’

বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৪

পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

পুঠিয়ায় সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ

১০

বাঘায় গরুচুরির ঘটনায় গণপিটুনিতে নিহত ১, চিকিৎসাধীন ১

১১

লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ

১২

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

১৩

চিকিৎসক ও রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১৪

স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

পুঠিয়া কেন্দ্রীয় মহাশ্মশানে দীর্ঘদিনের অন্ধকারের অবসান, জ্বলল আলোর বাতি

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

১৮

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

নগরীতে বিশেষ টিমের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST