১০ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল নিজ বাসায় খুন

অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান ভূঁইয়া (৫০) হত্যার শিকার হয়েছেন।

রোববার (৯ মার্চ) দিবাগত রাতে রাজধানীর উত্তরখানে নিজ বাসা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে লেক ভিউ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খবর পাওয়ার পর আজ (সোমবার) বিকেলে স্থানীয় হাসপাতালে মরদেহের সুরতহাল করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর উদ্যোগ নেয় পুলিশ। রাতে উত্তরখান থানার ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

তিনি বলেন, সুরতহাল রিপোর্ট অনুযায়ী এটা স্পষ্ট মার্ডার। কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হাসান বলেন, স্থানীয় সংবাদের ভিত্তিতে আজ (সোমবার) বিকেলের দিকে উত্তরখান এলাকার লেক ভিউ হাসপাতাল থেকে শান্তিনগর এলাকায় অবস্থিত হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপালের মৃতদেহ উদ্ধার করা হয়। তার মুখমণ্ডলসহ সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, গত ছয় মাস যাবত তিনি উত্তরখান মাজার রোড পুরান পাড়া এলাকার একটি ফ্ল্যাটে একাই থাকতেন। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুই-একদিন আগে তার বাসায় মেহমান আসে। এদের মধ্যে একজন ছেলে একজন মেয়ে। ঘটনার পর থেকে তাদের আর পাওয়া যাচ্ছে না। স্থানীয় লোকজন ভাইস প্রিন্সিপালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লেকভিউ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে যুবককে মারপিট করে ছিনতাইয়ের অভিযোগে মামলা

তিনি আরও জানান, নিহতের পরিবারের লোকজন ও স্ত্রী শান্তিনিকেতন এলাকায় থাকেন। বিস্তারিত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা খোঁজখবর নিচ্ছেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST