১০ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানের ভয়ে পালিয়েছিলেন গাভাস্কার : ইনজামাম

অনলাইন ডেস্ক : সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচই জিততে পারেনি পাকিস্তান। বাবর আজমদের এমন ভরাডুবির পর সুনীল গাভাস্কার বলেছিলেন, ভারতের ‘বি’ দলও কঠিন চ্যালেঞ্জ জানাবে পাকিস্তানকে। ভারতের সাবেক এই ব্যাটারের এমন মন্তব্যে চটেছেন ইনজামাম উল হক।

সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে লড়াই জমাতেই পারছেন না পাকিস্তান। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপাক্ষিক সিরিজ না হলেও আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টে প্রতি বছরই খেলার সুযোগ হচ্ছে তাদের। সবশেষ তিন আইসিসি টুর্নামেন্টে গড়পড়তা পারফর্ম করেছে পাকিস্তান।

সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ভারতের টিভিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের দ্বৈরথ নিয়ে হাইপ তোলা হলেও মাঠের ক্রিকেটে সেটার প্রতিফলন দেখা যায় না। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি, কোথাও ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান।

আরও পড়ুনঃ   জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

তবে পাকিস্তানের অবস্থান খুঁজে পেতে গাভাস্কারকে পরিসংখ্যান দেখতে বলেছেন ইনজামাম। সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে না পারলেও মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে পাকিস্তান। ১৯৭৮ সাল থেকে এখন পর্যন্ত একে অপরের বিপক্ষে ১৩৬ ওয়ানডে খেলেছেন দুই দল। যেখানে ভারতের ৫৮ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ৭৩ ম্যাচে।

ইনজামাম বলেন, ‘তাকে (গাভাস্কারকে) কেউ পরিসংখ্যান দেখতে বলুন। তাহলেই তিনি জানতে পারবেন পাকিস্তানের অবস্থান কোথায়। তার মতো একজন এমন মন্তব্য করায় আমি খুব দুঃখ পেয়েছি। তিনি অনেক বড় মাপের ও সম্মানীয় ক্রিকেটার। কিন্তু এ ধরনের কথাবার্তা বলে তিনি নিজের লিগ্যাসিকে অবমূল্যায়ন করছেন। তার মুখে সামলে কথা বলা উচিত।’

আরও পড়ুনঃ   কাল থেকে স্থানীয় সরকারের দাপ্তরিক কার্যক্রম চলবে নগর ভবনে

গাভাস্কারকে খোঁচাও দিয়ে ইনজামাম বলেন, ‘ভারত ম্যাচ জিতেছে, তারা ভালো খেলেছে কিন্তু কিন্তু মিস্টার গাভাস্কারের পরিসংখ্যানের দিকে তাকানো উচিত। পাকিস্তানের বিপক্ষে খেলা থেকে বাঁচতে একবার তিনি শারজাহ থেকে পালিয়েছিলেন। বয়সে সে আমাদের চেয়ে বড়। তাই আমরা তাকে শ্রদ্ধা করি। কিন্তু অন্য দেশ সম্পর্কে এ ধরনের মন্তব্য করা উচিত নয়। আপনার দল নিয়ে যত খুশি প্রশংসা করুন। অবশ্যই সেই অধিকার আপনার আছে। কিন্তু অন্য দল নিয়ে এ ধরনের মন্তব্য কুরূচিপূর্ণ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১০

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১১

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

১২

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

১৩

নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

১৪

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

১৫

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের

১৬

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

১৭

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

১৮

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

২০

Design & Developed by: BD IT HOST