৬ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন স্থগিত

অনলাইন ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়াসহ বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। বর্তমানে সব ধরনের আন্দোলন ও কর্মসূচি ঈদুল আযহা পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এক লিখিত বক্তব্যে এই ঘোষণা দিয়েছেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের প্রতি সম্মান দেখিয়ে শিক্ষা উপদেষ্টা বিদায়ী ভাষণে শিক্ষক-কর্মচারীদের জন্য আসন্ন ঈদুল আযহা থেকে উৎসব ভাতা ও সম্পূরক বাজেট এবং আগামী বাজেট থেকে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতাসহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুনঃ   সৈকতকে প্রশংসায় ভাসালেন হার্শা ভোগলে

সেজন্য আমরা শিক্ষা উপদেষ্টার প্রতি আস্থা ও সম্মান রেখে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট চলমান আন্দোলনকে আগামী ঈদুল আযহা পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদান এবং সরকারি নিয়মে বাড়িভাড়া ও মেডিকেল ভাতা প্রদানের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গত ১২ ফেব্রুয়ারি থেকে ২২ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন পালন করে আসছে।

আরও পড়ুনঃ   ট্রেনে ফিরতি যাত্রার ১৩ জুনের টিকিট বিক্রি শুরু

তিনি বলেন, আমরা আশা করছি শিক্ষা মন্ত্রণালয় ঈদুল আযহার আগেই প্রজ্ঞাপনের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ এবং অন্যান্য দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। এর ব্যত্যয় হলে আগামী ঈদুল আযহার পরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরকে নিয়ে আবারও কঠোর আন্দোলন গড়ে তুলবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক অধ্যক্ষ মাইন উদ্দিন, যুগ্ম সদস্য সচিব আবুল বাসার প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১০

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১১

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১২

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৫

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

১৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

১৯

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

২০

Design & Developed by: BD IT HOST