২৬ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

লজ্জাও করে না, অভিনেতা স্বামীকে প্রশ্ন স্ত্রীর

অনলাইন ডেস্ক : গত বছর মে মাসে নতুন জীবনে পা রেখেছেন কৌশাম্বী চক্রবর্তী। অভিনেতা আদৃত রায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী। কাজের পাশাপাশি দাম্পত্য জীবন চুটিয়ে উপভোগ করছেন এই জুটি।

উৎসব থেকে শুরু করে যে কোনও ফিল্মি পার্টিতেও একই সঙ্গে হাজির হন তারকা জুটি। অনুরাগীরাও অপেক্ষায় থাকেন, কবে একসঙ্গে দেখা যাবে তাদের।

গত সোমবার তাদের সেই অপেক্ষার অবসান হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলে সাক্ষী থাকলেন তারকা এই দম্পতির খুনসুটির।

নিজের ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেছেন আদৃত। যেখানে ধরা পড়ল তাদের দুষ্টু- মিষ্টি রসায়ন। কালো রঙা শার্ট পরে আছেন অভিনেতা। অন্যদিকে কৌশাম্বীর পরনে গোলাপি রঙা শাড়ি ও কালো স্প্যাগেটি ব্লাউজ।

আরও পড়ুনঃ   ‘মর্মান্তিক’ কারণে মা হওয়ার খবর গোপন রাখেন অভিনেত্রী

ক্যাপশনে লিখেছেন, ‘মাঝে মাঝে খুব বিরক্ত করে…।’ হ্যাশট্যাগে লেখা ‘বউ’। সেই পোস্টে আদৃতপত্নী মন্তব্য করেছেন, ‘লজ্জাও করে না, তাই না?’ এর উত্তরে আবার আদৃত লিখেছেন, ‘ম্যাডাম, আপনার কমেন্টটা আমি ইগনোর মারলাম! কিছু মনে করবেন না…।’

দীর্ঘ জল্পনার অবসান হয়ে গত ৯ মে গাঁটছড়া বেঁধেছেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল বিয়ের নানা মুহূর্তের ছবি। হাওড়ার একটি নামী ব্য়াঙ্কোয়েটে বসেছিল জুটির বিয়ের আসর।

আরও পড়ুনঃ   দরজা খুলতেই সামনে ক্যাটরিনা, অপ্রস্তুত সালমান

বিয়ের সাজে ছিল সাবেকিয়ানার ছোঁয়া। কনে নিজের জন্যে এদিন বেছে নিয়েছিলেন লাল রঙের বেনারসি। সঙ্গে ছিল সোনালী মুকুট, কপালে ছোট চন্দনের টিপ, গা ভর্তি সোনার গয়না। অন্যদিকে বর আদৃত পরেছিলেন ধুতি ও তসরের পাঞ্জাবি।
বিয়ে- রিসেপশন দু’দিনই কার্যত বসেছিল চাঁদের হাট। হাজির ছিলেন ‘মিঠাই’ ও ‘ফুলকি’ ধারাবাহিকের সদস্যরা।

প্রসঙ্গত, এই মুহূর্তে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে ধ্রুব রূপে দেখা যাচ্ছে আদৃত রায়কে। শুরুর পর থেকেই সকলের মন জয় করেছেন তিনি। অন্যদিকে কৌশাম্বী কাজ করছেন ‘ফুলকি’ ধারাবাহিক সিরিয়ালে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST