২৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আমার কোনো ছেলে বন্ধু ছিল না : শিরিন শিলা

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শিরিন শিলা। বেশিদিন হয়নি প্রেমিককে বিয়ে করে সংসার পেতেছেন তিনি। গত বছরের অক্টোবরে দীর্ঘ ছয় বছরের প্রেমের পরিণতি পায় তার। অথচ এই নায়িকা জানালেন, একটা সময় ছেলেদের থেকেই দূরে থাকতেন তিনি!

সেলেবদের জীবনে প্রেম আসে, পরিণয়ও ঘটে- এ ঘটনা অবশ্য অহরহ। আবার কমবেশি সব মেয়েদের জীবনে ছেলেদের পেছনে পড়ে থাকার বিষয়টিও ঘটে। এর ব্যতিক্রম ছিলেন না নায়িকা শিরিন শিলাও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের স্কুল জীবনের প্রসঙ্গ টেনে এসব কথা বললেন শিরিন শিলা। ছেলেদের পেছনে পড়ে থাকা নিয়ে নায়িকার ভাষ্য, ‘একদিন স্কুল ছুটির পর দেখতে পেলাম কয়েকজন ছেলে আমার পেছন পেছন আসছে। কিন্তু ওরা আমাকে কিছু বলেনি, টিজ করেনি। আমি শুধু দেখলাম, আমার বাসা পর্যন্ত তারা ফলো করে চলে এসেছে। তখন বুঝতে পারলাম, ওরা যেহেতু কিছু বলছেও না, জিজ্ঞাসা করছে না- হয়ত আমার বাসা চেনার জন্যই অনুসরণ করেছে।’

আরও পড়ুনঃ   দর্শকরাই বলিউডে স্টার কিডদের চায়, দাবি কৃতির

এরপর শিরিন শিলা বলেন, ‘আসলে আমি ছোটবেলা থেকেই ছেলেদের থেকে অনেক দূরে। কারণ আমি শুধু স্কুলে যেতাম, আসতাম। আর আম্মুর সাথে নাচের স্কুলে যেতাম। আবার ছোটবেলা থেকেই নাটকের শুটিংও করতাম, এ পর্যন্তই আমার সীমাবদ্ধতা।’

শিরিন শিলা আরও বলেন, ‘কিন্তু এই যে ছেলে-টেলে দেখা, আমার লাইফে আমি পাইনি। শুধু আম্মু স্কুলে নিয়ে যাওয়া আসা করত, ছোটবেলা থেকে এটাই হয়ে এসেছে। আমার কোনো ছেলে বন্ধুও ছিল না, মানে ছেলেদের যে ব্যাচে পড়ানো হত, আমি সেই ব্যাচেও পড়তাম না।’

আরও পড়ুনঃ   অল্প বয়সী ছেলের সঙ্গে বিয়ের ফটোশুট, বিতর্কের জবাব দিলেন বুবলী

উল্লেখ্য, যদিও ক্যারিয়ারে তেমন কোনো উল্লেখযোগ্য সিনেমায় কাজ করেননি শিরিন শিলা। তবে ২০২৪ সালে মুক্তি পেয়েছিল তার ‘শেষ বাজি’ সিনেমা। যেখানে তার বিপরীতে রয়েছেন নায়ক সাইমন সাদিক। এছাড়াও এই নায়িকা একবার আলোচনায় এসেছিলেন, এক প্রতিবন্ধী ছেলে তাকে জড়িয়ে চুমু দিতে চাওয়ার ভিডিও ভাইরাল করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

১

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

২

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

৩

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

৪

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৬

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৭

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৮

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৯

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১০

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

১১

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১২

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১৩

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৬

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৭

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৮

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৯

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST