১১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অল্প বয়সী ছেলের সঙ্গে বিয়ের ফটোশুট, বিতর্কের জবাব দিলেন বুবলী

অনলাইন ডেস্ক : নববধূর সাজে দেখা মিলল ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলীর। না, নতুন করে বিয়ের বিয়ের পিঁড়িতে বসছেন না তিনি। সম্প্রতি এক ওয়েডিং ফটোশুটে অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানেই তোলা কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গেছে, কোরিওগ্রাফার গৌতম সাহার কোরিওগ্রাফিতে বউ সেজেছেন বুবলী। সঙ্গে ছিলেন তরুণ মডেল ওয়াসিফ খান। দু’জনকেই দেখা গেছে বিয়ের সাজে।

তবে মডেলের সঙ্গে বুবলীর বয়সের পার্থক্যটা স্পষ্ট। যে কারণে তাদের ফটোশুট নিয়ে আলাদা আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে ভক্তমহলে। অনেকেই আবার নায়িকার সঙ্গে তরুণের যুগলবন্দীকে ‘অসম’ জুটি হিসেবেও দেখছেন।

বিষয়টি নিয়ে কথা বলেছেন বুবলী। তিনি বললেন, এমন একটা আলোচনা সৃষ্টি হতে পারে সেটা তারা অনুমান করেছিলেন। সেদিক থেকে তাদের ফটোশুটটা সাকসেসফুল হয়েছে বলেই মনে করছেন।

আরও পড়ুনঃ   হানিমুনে কোথায় গেলেন মেহজাবীন-রাজীব

বুবলী বলেন, ‘সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না। আমরা ফটোশুটের সময় জানতাম, এটা নিয়ে আলোচনা হবে। কেউ পজেটিভলি নিবে, কেউ বিষয়টা ভিন্নভাবে দেখবে। সেদিক থেকে আমরা সাকসেস, কারণ সবাই এটা নিয়ে কথা বলছে।’

অল্প বয়সী ছেলের সঙ্গে ফটোশুট প্রসঙ্গে বুবলী আরও বলেন, ‘আমরা যদি নতুনদের সঙ্গে কাজ না করি, বিশেষ করে আমার ক্যারিয়ারের ৮-৯ বছর হয়ে গেছে…সেই আমরা যদি কিছু ভিন্নতা যদি না আনার চেষ্টা করি তাহলে দর্শক পরিবর্তনটা দেখবে না।’

এদিকে বুবলীর সঙ্গে ফটোশুটে কাজ করে সন্তুষ্ট গৌতম সাহা। তিনি বললেন, ‘বুবলীকে নিয়ে তিনটি শুট করেছি। ওয়েডিং, হলুদ ও মেহেদী। সে খুব আন্তরিকতার সঙ্গে সময় দেয়। সময় মতো কাজে চলে আসে। ওর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।’

আরও পড়ুনঃ   রোজাকে সারাজীবনের জন্য সঙ্গী হতে বললেন তাহসান

তবে এবারই প্রথম নয়, এই কোরিওগ্রাফারের সঙ্গে আগেও কাজ করেছেন বুবলী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বুবলী অনেক লক্ষ্মী একটা মেয়ে। কাজ ছাড়া কিছুই চিন্তা করে না। যখন সেটে থাকে, খেতে বললেও খায় না। সব সময় বলে, আগে কাজ তারপর খাওয়া-দাওয়া। সম্প্রতি একটা বিউটি পার্লারের ফটোশুট করেছি ওকে নিয়ে।’

প্রসঙ্গত, বর্তমানে বিভিন্ন স্টেজ শো, প্রোমোশন ও ফটোশুটে ব্যস্ত রয়েছেন শবনম বুবলী। শিগগিরই তাকে এম রাহিমের ‘জংলি’ সিনেমায়। যেখানে তার বিপরীতে রয়েছেন নায়ক সিয়াম আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST