২২ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

জেলেনস্কি গুরুত্বপূর্ণ ব্যক্তি নয়, বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘অগুরুত্বপূর্ণ’ ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি আলোচনায় জেলেনস্কির থাকা নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

ফক্স নিউজ রেডিওর ‘দ্য ব্রায়ান কিলমাদে শো’-তে গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ট্রাম্প। যুদ্ধ বন্ধে সম্প্রতি রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র যে আলোচনা শুরু করেছে, সেখানে ইউক্রেনের নেতাকে রাখা হয়নি। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি কয়েক বছর ধরে দেখছি। আমি দেখছি জেলেনস্কি আলোচনা করছে। তার আর কিছু করার নেই। আর আপনি এ নিয়ে বিরক্ত, শুধুমাত্র বিরক্ত।”

আরও পড়ুনঃ   আর কোনও হামলা নয়, বললেন ট্রাম্প

তিনি আরও বলেন, “জেলেনস্কি তিন বছর ধরে বৈঠকে আছে। কিন্তু কিছুই করতে পারেনি। তো আমি মনে করি না তিনি (শান্তি আলোচনায়) উপস্থিত থাকার মতো গুরুত্বপূর্ণ। জেলেনস্কি চুক্তি কঠিন করে দেয়। কিন্তু দেখুন তার দেশে কী হয়েছে। এটি ভেঙে ফেলা হয়েছে।”

ট্রাম্প সতর্কতা দিয়ে বলেছেন, পুতিন চাইলে পুরো ইউক্রেন দখল করে নিতে পারেন। যদি জেলেনস্কি ইউক্রেনকে বাঁচাতে চান, তাহলে তার চুক্তি করা উচিত। তিনি বলেন, “পুতিন চুক্তি চায়। কিন্তু তার চুক্তি না করলেও চলবে। তিনি চাইলে পুরো ইউক্রেন দখল করে নিতে পারবেন।”

আরও পড়ুনঃ   ফিলিপাইনের কাছাকাছি সুপার টাইফুন, আঘাত হানবে প্রচণ্ড শক্তি নিয়ে

এছাড়া সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনেরও সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, জেলেনস্কি ও বাইডেন চাইলে রাশিয়ার হামলা আটকাতে পারত। কিন্তু তারা এ নিয়ে যথেষ্ঠ কাজ করেননি, পুতিনের সঙ্গে আলোচনা করেননি। ট্রাম্প বলেন, “পুতিনকে বুঝিয়ে এই হামলা ঠেকানো যেত। কিন্তু তারা জানে না, কীভাবে কথা বলতে হয়। আমি পুতিনকে ভালো বলতে চাইছি না। কিন্তু এ যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১০

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৪

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১৫

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১৬

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৭

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১৯

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST