১৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শহীদদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি

অনলাইন ডেস্ক : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শহীদদের আত্মত্যাগ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি এবং আহত শিক্ষার্থীদের সঠিক চিকিৎসা প্রদানের দাবি জানিয়ে প্রস্তাবনা দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (পুনাব)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুনাবের সদস্য সচিব আসিফ রেজা ও প্রধান মুখপাত্র নাজমুল আহসান।

তিনি বলেন, জুলাই আন্দোলনে আহত ও নিহতদের মর্যাদা প্রদান করা হোক। আমরা দেখতে পাচ্ছি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করলেও তাদের অনেকেই এখনও চিকিৎসাজনিত অবহেলায় ভুগছেন। এ ছাড়া আন্দোলন পরবর্তী সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন। আমরা সরকার, সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানাই, যেন তারা এই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করে এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করে।

আরও পড়ুনঃ   শেষ পাতা

আহত ও শহীদের সঠিক মূল্যায়নের জন্য পুনাবের পক্ষ থেকে যেসব প্রস্তাবনা দেওয়া হয়, সেগুলো হলো-

১. ট্রমা হাসপাতাল প্রতিষ্ঠা : আহতদের সুচিকিৎসার জন্য দ্রুত একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করে বর্তমানে চিকিৎসাধীন সব আহতদের সেখানে স্থানান্তর করতে হবে।

আরও পড়ুনঃ   রোববার কোটা আন্দোলনকারীরা সড়কে নামলেই ‘কঠোর ব্যবস্থা’

২. শহীদদের আনুষ্ঠানিক স্বীকৃতি : প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শহীদদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে।

৩. সুষ্ঠু তদন্ত ও বিচার : খুনি, ফ্যাসিস্ট ও দমনমূলক হামলাকারীদের দ্রুতবিচার নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST