১২ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে শিশুদের খেলার মাঠ থেকে মিলল ১৭৫টি যুদ্ধবোমা

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের বৃহত্তম রাজ্য ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় জেলা নর্থাম্বারল্যান্ডের উলার শহরে একটি শিশুদের খেলার মাঠের মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে অন্তত ১৭৫টি বোমা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এ বোমাগুলো তৈরি করা হয়েছিল এবং এখনও সেগুলো তাজা।

অর্থাৎ এখনও এগুলো বিস্ফোরিত হতে পারে। শহরের স্থানীয় সরকার কর্তৃপক্ষ উলার প্যারিশ কাউন্সিলের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি ও এএফপি। এ প্রসঙ্গে এক বিবৃতিতে প্যারিশ কাউন্সিল জানিয়েছে, গত জানুয়ারির শেষ দিকে ওই মাঠের মাটির নিচে বোমা থাকার তথ্য পাওয়া যায়। তারপর ফেব্রুয়ারির শুরুর দিকে শুরু হয় খনন। বিশেষজ্ঞদের ধারণা, আরও বোমা রয়ে গেছে মাঠটিতে।

আরও পড়ুনঃ   রতন টাটার মৃত্যুতে শোক নেতানিয়াহুর, বললেন-“ভারতের গর্বিত সন্তান”

“উদ্ধার প্রতিটি বোমার ফিউজ, ডেটোনেটর এবং ভেতরকার অন্যান্য উপাদান এখনও অক্ষত আছে। এই বোমাগুলোর যে শক্তি, তাতে এগুলো কয়েকটি বিস্ফোরিত হলেই ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটবে।”

উলার শহরে ‘স্কটস পার্ক’ নামে শিশুদের একটি পার্ক রয়েছে। যে জমিতে বোমার সন্ধান পাওয়া গেছে, সেটি স্কটস পার্কের সংলগ্ন। পার্ক আরও বড় করার জন্য সরকারের কাছ থেকে সেই জমিটি বরাদ্দ নেয় প্যারিশ কাউন্সিল। গত ডিসেম্বরে এ প্রকল্পের জন্য অর্থও বরাদ্দ করে ব্রিটেনের সরকার।

সেই অনুযায়ী গত জানুয়ারির শেষ দিকে পার্ক সম্প্রসারণের কাজ শুরুর অংশ হিসেবে জমিটি খোঁড়া শুরু হয়। অল্প কিছুক্ষণ খননকাজ চালানোর পরই সেখানে বোমার সন্ধান পাওয়া যায়।

আরও পড়ুনঃ   হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

উলার প্যারিশ কাউন্সিলের সদস্য মার্ক ম্যাথার জানিয়েছেন, বোমাগুলো নিষ্ক্রিয় করতে কাজ শুরু করেছে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, তারাও এক্ষেত্রে সহযোগিতা করছেন।

“কাউন্সিলর হিসেবে আমি কোনোদিন কল্পনাও করিনি যে আমাকে কখনও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সঙ্গে কাজ করতে হবে। তবে বোমাগুলো থাকা অবস্থায় যদি বাচ্চারা এই মাঠে খেলাধূলা করত, তাহলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত,” বিবিসিকে বলেন মার্ক ম্যাথার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১১

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১২

নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৪

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৫

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

১৬

সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

১৭

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

১৮

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST