৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

কারিনাকে চড় মারেন বলিউড অভিনেতার স্ত্রী

অনলাইন ডেস্ক : দীর্ঘ ফিল্মি ক্যারিয়ারে দর্শকের ব্যাপক ভালোবাসা পেয়েছেন কারিনা কাপুর খান। কিন্তু এক সময় নাকি বলিউড অভিনেতার স্ত্রীর কাছে চড় খেয়েছিলেন অভিনেত্রী!

বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায় সেই খবর। ববি দেওলের স্ত্রী তানিয়া দেওলের সঙ্গে ঝগড়া নাকি হাতাহাতি পর্যন্ত গড়িয়েছিল কারিনার।

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘আজনবি’ সিনেমার শুটিং সেটে ঘটে এই ঘটনা। সেই সময় তানিয়া কারিনাকে ছেড়ে বিপাশা বসুর পোশাক তৈরিতে সাহায্য করেন। তখন থেকেই ঝগড়ার সূচনা।

এদিকে কারিনার মা ববিতা কাপুরও তানিয়ার এই আচরণ পছন্দ করেননি। তারপরও তানিয়া তার সিদ্ধান্ত থেকে সরেননি, যা একেবারেই পছন্দ হয়নি কারিনার। ফলে তানিয়া-কারিনার ঝগড়া আরও তীব্র হয়। এরপর রেগে গিয়ে কারিনাকে থাপ্পড় মারেন তানিয়া।

আরও পড়ুনঃ   ‘আমার সন্তান, আমি বুঝব’— সমালোচকদের কড়া জবাব অভিনেত্রীর

তানিয়ার সঙ্গে জটিলতা নিয়ে এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘ববির স্ত্রী তানিয়ার সঙ্গে একটা সমস্যা হয়েছিল। তিনি আমার মায়ের সঙ্গে ঠিক আচরণ করতেন না। আর বিষয়টি আমিও পছন্দ করতাম না। তবে ববির সঙ্গে আমার আজও কোনও সমস্যা নেই।’

প্রসঙ্গত, ১৯৯৫ সালে ‘বরসাত’-এর হাত ধরেই বড় পর্দায় ক্যারিয়ার শুরু করেছিলেন ববি। তার বিপরীতে ছিলেন রাজেশ খান্না-ডিম্পল কাপাডিয়ার মেয়ে টুইঙ্কল খান্না। এই ছবি সুপারহিট হয় এবং সকলের মন জয় করেন ধর্মেন্দ্র-পুত্র।

আরও পড়ুনঃ   কলকাতার প্রেক্ষাগৃহে শুভশ্রীর পূজায় মাতল দর্শক

আর সেই সিনেমার সাফল্যের পরেই তার আলাপ হয় মনের মানুষের সঙ্গে। যদিও প্রথমে ববি বেশ কয়েক বছর অভিনেত্রী নীলম কোঠারির সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই প্রেম ভাঙার পরে তানিয়া আহুজার মধ্যেই ভালবাসা খুঁজেছিলেন অভিনেতা। খুব অল্প দিনের পরিচয়েই বিয়ে করেন তারা। বর্তমানে সুখী দাম্পত্যের নজির ফুটিয়ে তুলতে দেখা যায় জুটিকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST