৩১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘কারো কাছে বাংলাদেশের ফুটবল জিম্মি নয়’

অনলাইন ডেস্ক : নারী ফুটবলে উদ্ভুত সংকট নিয়ে গতকাল বাফুফের জরুরি সভায় একটি বিশেষ কমিটি গঠন হয়েছে। সেই কমিটির প্রধান বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান। আগামীকাল বিকেলে বাফুফে ভবনে বিশেষ কমিটির প্রথম সভা হওয়ার কথা রয়েছে।

নারী ফুটবলের সংকট নিরসনে আশাবাদ পোষণ করে বিশেষ কমিটির প্রধান ইমরুল হাসান বলেন, ‘মেয়েদের অবশ্যই বাংলাদেশের ফুটবলে একটা ভালো অবদান রয়েছে। কিন্তু ভালো অবদান থাকা সত্ত্বেও এটা কারো কাছে বাংলাদেশের ফুটবল জিম্মি হয়ে থাকবে সেটাও কিন্তু এক রকম ঠিক না। আমরা আশা করছি একটা সুন্দর সমাধানে পৌঁছাতে পারব।’

ফুটবলের মূল স্টেকহোল্ডার ফুটবলার হলেও এর সঙ্গে কোচ, কর্মকর্তাও জড়িত। অনেক ঘটনায় কোচ-কর্মকর্তাদের দায় থাকে। ইমরুল সেই বিষয়টিও পরিষ্কার করে বলেছেন, ‘ফুটবল কারো কাছেই জিম্মি হয়ে থাকতে পারে না। সেটা খেলোয়াড়, কোচ, কর্মকর্তা যেই হোক।’

আরও পড়ুনঃ   রামেকে ছাত্র আন্দোলনে বিরোধিতাসহ বিভিন্ন অপরাধে শাস্তি পেলেন ২০ শিক্ষার্থী

বাফুফে সভাপতির কাছে নারী ফুটবলারদের কোচ নিয়ে চিঠির প্রেক্ষিতে মূলত এই কমিটি গঠন হয়েছে। ফুটবলার-কোচ প্রধান চরিত্র হলেও সংশ্লিষ্ট সবাইকে জিঞাসাবাদের আওতায় আনতে চায় কমিটি, ‘কোচ ও ফুটবলারদের থেকে তো শুনবেই। নারী উইংয়ের কর্মকর্তা, অন্য কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সকলের কাছ থেকেই আমরা প্রকৃত তথ্য জেনে সংকট সমাধানের চেষ্টা করব।’

তদন্ত কমিটির মেয়াদ মাত্র এক সপ্তাহ। গুরুত্বপূর্ণ এই কাজ এক সপ্তাহের জন্য যথেষ্ট কি না এই প্রসঙ্গে তার উত্তর, ‘আমরা আগামীকাল প্রথম সভার মাধ্যমে কাজ শুরু করব। দেখা যাক কত দিন সময় লাগে।’

২০২৩ সালে ফিফা আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করেছিল। এরপর বাফুফে একটি তদন্ত কমিটি গঠন করেছিল। সেই সময় বাফুফের সহ-সভাপতি পদে ছিলেন ইমরুল হাসান। ঐ কমিটির কোনো সভাতেই উপস্থিত থাকেননি এবং প্রতিবেদনে স্বাক্ষরও ছিল না। এবার গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্বে কতটুকু সময় দিতে পারেন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে জুলাই শহিদদের স্মরণে চারটি জয়তুন বৃক্ষের চারা রোপণ

গতকাল নারী ফুটবলাররা কোচের ওপর বেশ কয়েকটি অভিযোগ এনেছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতে কোচ পিটার বাটলারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তিনি এখন গণমাধ্যমে কথা বলতে ইচ্ছুক নন। নারী ফুটবলারদের সমস্যায় নারী উইং আগে থেকেই জ্ঞাত। এরপরও সমস্যা সমাধান না করে কেন কোচ নিয়োগ ও সমস্যা চলমান। বিশেষ কমিটি হওয়ায় নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণও এ নিয়ে মন্তব্য করতে চান না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST