১৮ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বরেন্দ্র গবেষণা জাদুঘরের ঐতিহ্য সংরক্ষণ প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বরেন্দ্র গবেষণা জাদুঘর ও যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) অনুযায়ী স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গৃহীত প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ধাপ (Phase II) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩ টায় বরেন্দ্র জাদুঘর মিলনায়তনে আয়োজিত অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই ধাপের সূচনা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর সালেহ হাসান নাকীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র জাদুঘরের পরিচালক প্রফেসর কাজী ড. মো. মোস্তাফিজুর রহমান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউল্যাবের প্রফেসর শাহনাজ হুসনে জাহান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রবিন এন্ড্রু কানিংহাম, মি. ড্যানিয়েল হেড ও মি. ডেভিড নক্স।

আরও পড়ুনঃ   Typhoon Swirls

আগামী ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলমান এ প্রশিক্ষণ কর্মসূচির বেশিরভাগ কার্যক্রম অনলাইনে অনুষ্ঠিত হবে। পাশাপাশি, হাতে-কলমে প্রশিক্ষণের জন্য ডারহাম বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল সেপ্টেম্বরে ও ডিসেম্বরে বাংলাদেশ সফর করবেন। প্রশিক্ষণে অন্তর্ভুক্ত থাকবে, দর্শনার্থী কমিউনিটি সংক্ষিপ্তকরণ, জাদুঘরের সংগ্রহ সমূহের যত্ন ও সংরক্ষণ, তালিকাভুক্তি ও ডিজিটালাইজেশন, বিমূর্ত পুরাকীর্তি ও ঐতিহ্য সংরক্ষণ নীতিমালা, ঝুঁকি ও দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা।

এই ধাপের প্রশিক্ষণে ডারহাম বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মধ্যে রয়েছেন,প্রফেসর রবিন এন্ড্রু কানিংহাম, ডা. এমিলি অলডেন উইলিয়ামস, প্রফেসর মার্ক জেমস ম্যানুয়েল, ডা. ক্রিস্টোফার এডওয়ার্ড ডেভিস এবং প্রফেসর শাহনাজ হুসনে জাহান।

আরও পড়ুনঃ   Unbiased News Coverage with Facts, Analysis, and Expert Opinions Every Hour

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত চারজন শিক্ষার্থী এই প্রশিক্ষণে ইন্টার্ন হিসেবে অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্মানিত অতিথিবৃন্দ এবং রাজশাহীর নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বরেন্দ্র জাদুঘরের উপ গ্রন্থাগারিক মো. আসলাম রেজা। অনুষ্ঠানের শেষে কর্মচারীবৃন্দ তাদের অনুভূতি প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি টানেন।

অনুষ্ঠানের আয়োজনে সহায়তা করে ব্রিটিশ কাউন্সিল, ইউনেস্কো, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র গবেষণা জাদুঘর।

প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ডারহাম বিশ্ববিদ্যালয়ের যৌথ ব্যবস্থাপনায় দুইজন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে, তারা হলেন, বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক প্রফেসর ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান ও উপ গ্রন্থাগারিক মো. আসলাম রেজা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

১১

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১২

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১৩

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৫

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৬

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১৭

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১৮

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১৯

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

২০

Design & Developed by: BD IT HOST