২৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা দলে বড় ধাক্কা

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকা দলটাই যেন আস্ত একটা হাসপাতাল। বিগত কয়েকমাসে নান্দ্রে বার্গার, লিজাড উইলিয়ামস, ড্যারিন ডুপাভিলন, উইয়ান মুল্ডার এবং ওটনিল বার্টম্যানের মতো ক্রিকেটাররা ইনজুরিতে পড়ে চলে গিয়েছেন মাঠের বাইরে। চোট পরবর্তী পুনর্বাসনের জন্য মাঠে নেই লুঙ্গি এনগিডি। আবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন আনরিখ নরকিয়া।

এবারে তাতে যোগ হলো নির্ভরযোগ্য ব্যাটার ডেভিড মিলারের নাম। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে চোট পেলেন তারকা এই ব্যাটার। এত দিন চোটের কারণে খেলতে পারছিলেন না লুঙ্গি এনগিডি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এ বার চোট পেলেন মিলারও। তার এই ইনজুরি গুরুতর কি না তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে, এমন ইনজুরিতে তার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও শুরু হয়েছে শঙ্কা।

আরও পড়ুনঃ   দায়িত্ব নিচ্ছি আর একটি গুলিও হবে না : সেনাপ্রধান

এসএ ২০ এর দল পার্ল রয়্যালসের অধিনায়ক মিলার। সেই দলের হয়ে ফিল্ডিং করার সময় চোট পেয়েছেন তিনি। ডারবান সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে কাভারে ফিল্ডিং করছিলেন তিনি। মার্কাস স্টোয়নিসের একটি ড্রাইভ আটকাতে গিয়ে চোট পান মিলার। তার চোট কতটা গুরুতর, তা এখনও দলের তরফে জানানো হয়নি।

বর্তমানে তার পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করছে ক্রিকেট সাউথআফ্রিকা (সিএসএ)। আশা করা হচ্ছে লুঙ্গি এনগিডি এবং মিলার দুজনকে নিয়েই পাকিস্তানের ফ্লাইট ধরতে পারবে টেম্বা বাভুমার দল।

আরও পড়ুনঃ   ১৪ দিন পর চালু ফেসবুক-হোয়াটসঅ্যাপ

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার পেসার এনগিডি বর্তমানে কুঁচকির চোটে ভুগছেন। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে খেলেননি তিনি। এনগিডিও রয়্যালসের হয়ে খেলেন। সেই দলের কোচ ট্রেভর পেনি জানিয়েছেন, আগামী ম্যাচে আফ্রিকার পেসার দলে ফিরতে পারেন। বৃহস্পতিবার ম্যাচ রয়েছে পার্ল রয়্যালসের।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ১৯ ফেব্রুয়ারি থেকে। দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি। আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে তারা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১০

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১১

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১২

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৩

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৫

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৭

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৮

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৯

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST