২৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মোহা: আসলাম আলী,বাঘা :  রাজশাহীর বাঘায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৩ জানুয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূ’মি) সাবিহা সুলতানা ডলির সভাপতিত্বে কর্শশালায় অংশগ্রহন করে-শাহদৌলা সরকারি কলেজ ,মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজ, বাঘা ফাজিল মাদ্রাসা, রহমতুল্লাহ বালিকা, উচ্চ বিদ্যালয় ও ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয় এন্ড কৃষি ও কারিগরি কলেজের শিক্ষার্থীরা। স্ব স্ব প্রতিষ্ঠানের ১জন করে শিক্ষক টিম লিডার হিসেবে তাদের প্রতিনিধিত্ব করেন।
৫ ভাগে বিভক্ত হয়ে প্রতিটি গ্রুপ থেকে প্রেজেন্টেশন উপস্থাপন করেন- শাহদৌলা সরকারি কলেজের শিক্ষার্থী সিরাজুম মনিরা, মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী নানজিবা তাসলিম মমো,বাঘা ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী খালিদ হাসান,রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা রনক ও ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয় এম্ড কারিগরি ও কৃষি কলেজের শিক্ষার্থী রিফাত আহমেদ। এতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে- সুশাসন প্রতিষ্ঠায় গনতন্ত্র, দলীয় ও রাজনীতি প্রভাবমুক্ত বাংলাদেশ,জবাবদীহি মূলক সরকার মেধা.যোগ্যতার মূল্যায়ন,ন্যায় বিচার,সম-অধিকার,নৈতিক মূল্যেবোধ, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, মাদক,বাল্য বিবাহ প্রতিরোধে নিজেকে বদলানোর মাধ্যমে দেশ ও পৃথিবী বদলানোর বিষয়গুলো সামনে এসেছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেজেন্টেশন উপস্থাপন করেন আইসিটি অফিসার এসএম আযম। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী এজাজুল আলম। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মুনসুর আলীর সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সহকারি অধ্যাপক (অবঃ) জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান, মহিলা বিষয়ক অফিসার নাসরিন সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আব্দুল মমিন, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, প্রভাষক তাহমিদুল ইসলাম, প্রধান শিক্ষক বাবুল ইসলামসহ কর্মশালায় অংশগ্রহনকারি শিক্ষক-শিক্ষার্থীরা।
জানা যায়,গত বছরের ৩০ ডিসেম্বর ২০২৪ হতে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত “তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন,পৌরসভাসহ উপজেলার বিভিন্ন দপ্তর কর্মসূচি চলমান রেখেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST