২১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

শিল্পী সমিতি থেকে বহিষ্কার অভিনেত্রী নিপুণ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। রোববার (১৯ জানুয়ারি) সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি একটি গণমাধ্যমে বহিষ্কারের তথ্যটি নিশ্চিত করেছে শিল্পী সমিতির সহ সভাপতি ও অভিনেতা ডিএ তায়েব।

জানা গেছে, অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগ ছিল নিপুণের বিরুদ্ধে। গত বছর কোটাবিরোধী আন্দোলন চলাকালে ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে একটি বিবৃতি দেন নিপুণ। সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলে উল্লেখ করেন। পরদিন সামাজিক মাধ্যমেও সেটি শেয়ার করেছিলেন তিনি। এ নিয়ে তখন নেটিজেনদের ব্যাপক তোপের মুখে পড়েন অভিনেত্রী।

আরও পড়ুনঃ   ‘বয়স বেড়ে যাচ্ছে, এই নিয়ে কোনো আক্ষেপ নেই’

গত বছরের ৩০ জুলাই মিশা-ডিপজল নেতৃত্বাধীন কমিটির ষষ্ঠ সভায় বিষয়টি উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু কারণ দর্শানোর নোটিশ দিলেও অভিনেত্রী তা তোয়াক্কা করেননি; চালিয়ে যান তার সব বিতর্কিত কর্মকাণ্ড।

এর পরিপ্রেক্ষিতে সমিতির প্যাড ব্যবহার ও সম্পাদককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন নিপুণ।

আরও পড়ুনঃ   ইত্যাদি সবসময় ছিল রাজনীতিমুক্ত : হানিফ সংকেত

কিছু দিন পর পরই নানা ইস্যুতে সমালোচনার মুখে পড়েন নিপুণ। কখনও শিল্পী সমিতির নির্বাচন নিয়ে, কখনো বা বেফাঁস মন্তব্যের জন্য। আবার কয়েকদিন আগে দেশ ছাড়তে গিয়ে বাধার মুখে পড়েন অভিনেত্রী। ঢাকা-সিলেট হয়ে যুক্তরাজ্য যেতে চেয়েছিলেন নিপুণ। এরপর ওসমানী বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সন্দেহ হলে চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। সে সময় তার পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হয়। প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

ভূমিকম্পে কাঁপল দেশ

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

১০

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১১

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১২

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১৩

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১৪

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৬

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৭

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৮

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৯

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

২০

Design & Developed by: BD IT HOST