৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

কোহলিদের বিপক্ষে ভিন্ন জার্সিতে রাজস্থান রয়্যালস

অনলাইন ডেস্ক : আইপিএলের নিয়মিত দর্শক হলে রাজস্থান রয়্যালসের জার্সিতে কিছুটা পরিবর্তন চোখে পড়ার কথা ভক্তদের। আসরের চতুর্থ ম্যাচে এসেই নিজেদের জার্সি বদলে ফেলল প্রথম আসরের চ্যাম্পিয়নরা। তবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেই কেবল দেখা যাবে এই পরিবর্তন। কোহলির দলের বিপক্ষে এই জার্সি পরিবর্তনের কারণটাও বেশ চমৎকার।

সাধারণত নিজেদের জার্সিতে গোলাপির পাশাপাশি কিছুটা নীলের ছোঁয়া রাখে রাজস্থান রয়্যালস। তবে আরসিবির বিপক্ষে ম্যাচে তাদের জার্সিতে থাকছে না নীল। পুরোপুরি গোলাপি রঙের জার্সিতেই মাঠে নেমেছেন সঞ্জু স্যামসনরা। নিজ রাজ্যের মহিলাদের সম্মান জানাতেই এই বিশেষ উদ্যোগ তাদের।

আরও পড়ুনঃ   রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

নিজেদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তারা লিখেছে, ‘‘শনিবার বিশেষ দিন। আমরা সবাই পুরো গোলাপি জার্সি পরব। রাজস্থানের মহিলাদের সম্মান জানাব আমরা।”

রাজস্থান যে বেঙ্গালুরুর বিরুদ্ধে পুরো গোলাপি জার্সি পরে খেলবেন তা আগে থেকেই জানিয়েছিল ফ্যাঞ্চাইজিটি। বলা হয়েছিল, ‘৬ এপ্রিল রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে জয়পুরে রাজস্থান প্রত্যেক ক্রিকেটার পুরো গোলাপি জার্সি পরে খেলবে। রাজস্থানের প্রত্যন্ত এলাকার মহিলারা সমাজ বদলের কাজ করছেন। তাঁদের এই কাজে সমর্থন ও মহিলাদের সম্মান জানাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আরও পড়ুনঃ   সিরিজ খেলতে ভারতীয় দল সিলেটে

আইপিএলের পয়েন্ট তালিকায় সম্পূর্ণ দু’জায়গায় রয়েছে রাজস্থান ও বেঙ্গালুরু। রাজস্থান তিনটি ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে। ৬ পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্সের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে তারা। অন্য দিকে চারটি ম্যাচ খেলে মাত্র একটি জিতেছে বেঙ্গালুরু। ২ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছেন কোহলিরা।

রাজস্থানকে হারাতে না পারলে বেঙ্গালুরুর প্লে-অফে যাওয়ার লড়াই টুর্নামেন্টের শুরুর দিনেই আরও কঠিন হবে। রাজস্থান যদি এই ম্যাচ জেতে তা হলে চার ম্যাচের চারটি জিতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাবে তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১০

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১১

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১২

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৪

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৫

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৬

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৭

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৮

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

২০

Design & Developed by: BD IT HOST