১১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় জাকিরুল ইসলাম সান্টুর গণসংযোগ

হেলাল উদ্দিন, বাগমারা : রাজশাহীর বাগমারায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অ্যাড. জাকিরুল ইসলাম সান্টু ঘোড়া প্রতীকে গণসংযোগ অব্যাহত রেখেছেন। দ্বিতীয় বারের মতো ঘোড়া প্রতীক নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়েছেন জেলা আ’লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু।
দিন যতই ঘনিয়ে আসছে ততোই বৃদ্ধি পাচ্ছে প্রচারণা। মাঠ-ঘাট, গ্রাম, পাড়া-মহল্লা আর বাজারঘাট সবখানে চলছে নির্বাচনী প্রচারণা। বাগমারায় এবার চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বীতা করলেও প্রচার-প্রচারনায় এগিয়ে রয়েছেন সান্টু।

সান্টু উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে ঘুরে লোকজনের মাঝে ভোট প্রার্থনা করছেন। সে কারণে উপজেলার সর্বত্র চলছে ঘোড়া প্রতীকের গুঞ্জণ। ভোটের মাঠে নির্বাচনী উত্তাপ তেমন না থাকলেও যে প্রচারনা রয়েছে তাতে ভোটারদের মাঝে সান্টুর নাম বেশীই শোনা যাচ্ছে। সে কারণে বিপুল ভোটে বিজয় হতে পারে এবার ঘোড়া প্রতীক। বিজয়ের আশা নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন জাকিরুল ইসলাম সান্টু।

আরও পড়ুনঃ   পারস্পরিক উদ্বেগের কথা একে অপরকে জানাল ঢাকা-দিল্লি

প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং বাজারে গিয়ে নারী-পুরুষ সকলের সাথে গণসংযোগ করেছেন তিনি। শনিবার (১১মে) দিনভর দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে গণসংযোগ করেছেন সান্টু। এ সময় তার সফলসঙ্গী ছিলেন জেলা মহিলালীগ নেত্রী মর্জিনা খাতুন, জেলা আ’লীগের সহসভাপতি এ্যাড ইব্রাহীম হোসেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ জিয়া উদ্দিন টিপু, সহসভাপতি জাহাঙ্গীর আলম হেলাল, সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, শ্রীপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা।

আরও পড়ুনঃ   সারদায় প্রশিক্ষণরত ৬ এএসপিকে চাকরি থেকে অপসারণ

উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড. জাকুল ইসলাম সান্টু বলেন, আমি রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহণ করেছি। ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত। রাজনীতির মাধ্যমে উপজেলাবাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছি। বাগমারাবাসীর অধিকার আদায়ের জন্য জেল খেটেছি। আমার বিশ্বাস বাগমারাবাসী আগামী ২১মে আমাকে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। আমিও বাগমারাবাসীর প্রতি কৃতজ্ঞ হয়ে আজিবন তাদের পাশে থেকে সেবা করে যাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১০

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১২

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৫

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৬

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৭

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৯

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST