৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

সরাসরি ইসরায়েলে হবে হামলা, যুক্তরাষ্ট্রকে দূরে থাকতে বলল ইরান

অনলাইন ডেস্ক : সিরিয়ায় অবস্থিত ইরানি কনস্যুলেটে গত সোমবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় দখলদার ইসরায়েল। ক্ষেপণাস্ত্রের আঘাতে কনস্যুলেটের একটি ভবন ধসে ইরানি বিপ্লবী গার্ডের দুই ব্রিগেডিয়ার জেনারেলসহ সাতজন নিহত হন। ভয়াবহ ওই হামলার জবাব দিতে এবার সরাসরি ইসরায়েলে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। ইসরায়েলে হামলার সময় যুক্তরাষ্ট্র যেন কোনো ধরনের হস্তক্ষেপ না করে সে ব্যাপারেও সতর্কতা দিয়েছে তেহরান।

শুক্রবার (৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস দুই ইরানি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে।

এরমধ্যে যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েলি ও যুক্তরাষ্ট্রের অবকাঠামোতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। বর্তমানে তারা উচ্চ সতর্কাবস্থায় রয়েছেন।

আরও পড়ুনঃ   করোনার অতি-সংক্রামক নতুন ধরন ছড়িয়েছে ২৭ দেশে

কনস্যুলেট ভবনে হামলার প্রতিশোধ নিতে নিজেদের সেনাদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছে ইরান। দেশটি সতর্কতা দিয়ে বলেছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত আছে।

ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মদ জামসেদি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, “ইরান যুক্তরাষ্ট্রকে সতর্কতা দিয়ে বলেছে তারা যেন নেতানিয়াহুর ফাঁদে পা না দেয়। হামলায় ক্ষতির শিকার না হতে যুক্তরাষ্ট্রের দূরে থাকা উচিত।”

আরও পড়ুনঃ   মিসর-ইসরায়েল ব্যতীত সব দেশে সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

এই কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র অনুরোধ করেছে তাদের কোনো অবকাঠামোতে যেন হামলা না চালানো হয়।

যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দার বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ইরান শহীদ ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার প্রস্তুতি নিয়েছে। তবে কখন হামলা চালানো হবে সে সময় এখনো জানা সম্ভব হয়নি। তাদের ধারণা রমজান মাস শেষ হওয়ার আগেই ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো হবে।

অপর একটি সূত্র সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছে, ইরান বড় হামলার প্রস্তুতি নিয়েছে এবং এই হামলা অত্যাসন্ন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১০

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১১

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১২

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৩

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৫

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৬

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৭

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৮

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৯

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

২০

Design & Developed by: BD IT HOST