১৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের আটক করা মাটিভর্তি ট্রাক্টর ছেড়ে দিল পুলিশ, ফের ফসলী জমি কেটে পুকুর ভরাট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় প্রশাসনকে বারবার অভিযোগ দিয়েও অবৈধভাবে রাতের অন্ধকারে ফসলী জমি কাটা বন্ধ না হওয়ায় মধ্যরাতে পথরোধ করে ট্রাক্টরসহ ভূমিদস্যুদেরকে আটক করে পুলিশে দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তবে দায়ী দুই ব্যক্তিরা আটক হলেও ঘটনার রাতেই তাদেরকে ছেড়ে দেয়া হয়। এর কয়েক ঘন্টা পরেই ১৫ হাজার করে গাড়ি প্রতি জরিমানা নিয়ে ৯টি মাটিভর্তি ট্রাক্টর ছেড়ে দিয়েছে পুলিশ। এতে আবারো শুরু হয়েছে অবৈধভাবে ফসলী জমি কেটে পুকুর ভরাটের কার্যক্রম।

জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারী) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার নয়াগোলা পুলিশ লাইনস এলাকায় মাটিভর্তি ট্রাক্টর চলাচলে বাধা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে ৯টি মাটিভর্তি ট্রাক্টরসহ ফসলী জমি কেটে পুকুর ভরাটের অভিযোগে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। মাটির্ভতি ট্রাক্টরগুলো সদর পুলিশ ফাঁড়িতে রাখা হলেও ছেড়ে দেয়া হয় ভূমিদস্যু রেজাউল করিম ও আব্দুস সালামকে। পরে বুধবার (১৫ জানুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে গাড়িগুলো ছেড়ে দিলে সাড়ে ৯টা থেকে আবারো শুরু হয় একই কাজ।

আরও পড়ুনঃ   বাগমারায় আচরণ বিধিমালা লঙ্ঘনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার কর্মীদের জরিমানা

জানা যায়, একই স্থানে গত ২৩ ডিসেম্বর ফসলী জমির টপ সয়েল বা উপরিভাগ কাটা ও পুকুর ভরাটের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জমিমানা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা। অভিযোগ রয়েছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গেলে ভূমিদস্যু রেজাউল করিম এসিল্যান্ডের সাথে উদ্ধত্যপূর্ণ আচরণের পাশাপাশি নানারকম প্রতিবন্ধকতা তৈরি করে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন, সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা।

গত প্রায় এক মাস ধরে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লা এলাকায় ফসলী জমির টপ সয়েল বা মাটি কাটছে মাটিখেকোরা। সন্ধ্যা নামলেই এসব মাটি নিয়ে যাওয়া হচ্ছে জেলা শহরের ভূতপুকুর এলাকায় থাকা বিশাল পুকুর ভরাট করতে। ২৫-৩০ টি ট্রাক্টরে করে এসব মাটি পরিবহন করতে গিয়ে নষ্ট করছে সড়ক ও জনপদ বিভাগ এবং এলজিইডির পিচঢালা রাস্তা। এছাড়াও সড়কের উপর পড়ে থাকা মাটিতে শীত ও বৃষ্টি পড়ে তৈরি হয় কাদা। ফলে যানবাহন চলাচলেও দেখা দেয় সমস্যা। হরহামেশায় ঘটে সড়ক দূর্ঘটনা। ধুলাবালির জ্বালায় অতিষ্ঠ সড়কের পাশে থাকা বাসিন্দা ও দোকানদাররা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় ফসলী জমি কাটার নেতৃত্ব দিচ্ছেন রেজাউল করিম নামের এক ভূমিদস্যু। মঙ্গলবার মধ্যরাতে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দেয়। এসময় পুলিশ তাকে থানায় নিয়ে গেলেও রাতেই ছেড়ে দেয়। ভূমিদস্যু রেজাউল করিম জানান, গাড়ি প্রতি ১৫ হাজার করে জরিমানাসহ আটক ২ জন ও ৯টি গাড়ি ছাড়াতে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দেয়ার পর গাড়ি নিয়ে এসে আবারো ফসলী জমি কেটে পুকুর ভরাটের কাজ শুরু করেছি। কি করব, জরিমানার টাকা তো উঠাতে হবে?

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন জানান, মঙ্গলবার দিবাগত রাতে গাড়িগুলো আটক করে পুলিশকে খবর দেয় শিক্ষার্থীরা। পরে তা সদর পুলিশ ফাঁড়িতে রাখা হয়। এরপর বুধবার রাতে এসব গাড়ির রোড পারমিট না থাকার অপরাধে প্রত্যেকটি ১৫ হাজার করে ৯টি গাড়ি ছেড়ে দেয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST