৬ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় আচরণ বিধিমালা লঙ্ঘনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার কর্মীদের জরিমানা

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ধানের শীষ ও দাঁড়িপাল্লার কর্মীদের অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের সাজুড়িয়া এলাকায় নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় “রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫”-এর বিধি ৭(গ) লঙ্ঘনের অপরাধে বিধি ২৭(ক) অনুযায়ী বিএনপির এক কর্মী মামুনুর রশিদ (৪০), পিতা মো. বেলাল উদ্দিন, সাং বাগমারাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

একই অভিযানে একই অপরাধে জামায়াতে ইসলামের কর্মী আশরাফুল ইসলাম আশিক, পিতা শামীম উল্যাহ, সাং সূর্যিপাড়া, বাগমারা, রাজশাহী-কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে অবৈধভাবে টাঙানো ব্যানার ও ফেস্টুন তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি আচরণ বিধিমালা কঠোরভাবে বাস্তবায়নে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা।

আরও পড়ুনঃ   মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

এসময়ে বিএনপির প্রার্থী ডি এম জিয়াউর রহমান ও জামায়াত ইসলামীর প্রার্থী ডা: আব্দুল বারী সরদার বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নির্বাচনী আচরণ বিধিমালা পালনে সচেষ্ট থাকবো। আর এ ধরনের নিয়ম যাতে লঙ্ঘন না হয় সে ব্যাপারে তাদের কর্মী ও সমর্থকদের নির্দেশনা প্রদান করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST