১৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বলিউডে উষ্ণতা ছড়ানো অক্ষয়ের নায়িকা এখন সন্ন্যাসিনী

অনলাইন ডেস্ক : ঝুলিতে মাত্র দুটি সিনেমা ‘খিলাড়িওঁ কা খিলাড়ি’, ‘ভূত’। দুই ছবিতেই তার অভিনয় প্রশংসিত। বক্স অফিসে সাফল্য এনেছিল ছবি দুটি।

এখানেই শেষ নয়, সুন্দরী প্রতিযোগিতায় তিনি ছিলেন সুস্মিতা সেন, ঐশ্বরিয়া রাই বচ্চনের যোগ্য প্রতিদ্বন্দ্বী। অক্ষয় কুমার তার প্রথম সিনেমার নায়ক!

সিনেপ্রেমীরা এক নামে চিনতেন বরখা মদনকে। বিকিনি পরিহিত পাঞ্জাবি কন্যার উজ্জ্বল উপস্থিতি পর্দায় উষ্ণতা ছড়াতো। ঝড় তুলতো ভক্তদের হৃদয়ে।

সেই নায়িকা এখন কোথায়, কীভাবে আছেন জানেন? একসময়ের পর্দা কাপানো অভিনেত্রী বিকিনি ছেড়ে এখন বৌদ্ধ সন্ন্যাসিনী। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই ছবি।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৪ জন

যেখানে দেখা গেছে, মুণ্ডিতমস্তক অভিনেত্রী, পরনে রক্তবস্ত্র। নিজের নতুন নাম রেখেছেন গ্যালটেন সামটেন।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, বৌদ্ধ সন্ন্যাসী দলাই লামার থেকে দীক্ষা নিয়েছেন এই অভিনেত্রী। মুখেচোখে প্রশান্তি, হাসিতেও তার ছায়া।

বলিউড তাকে দেখে বিস্মিত হলেও বরখা নির্বিকার। তার স্থায়ী ঠিকানা পাহাড়ের কোলে গড়ে ওঠা বৌদ্ধ মঠ। ছবি বলছে, সেখানে ভালো আছেন তিনি। জাগতিক সমস্ত চাওয়াপাওয়ার ঊর্ধ্বেই বুঝি উঠে গেছেন।

অভিনয় জগত ছেড়ে সন্ন্যাস নেওয়া প্রাক্তন এই অভিনেত্রীর দাবি, ‘পাঞ্জাবি হলেও মনে মনে বৌদ্ধ ধর্মের প্রতি বরাবরই আকর্ষণ ছিল। ধর্মগুরু দলাই লামা ছিল অতি প্রিয়। বলিউডে থাকাকালীন অন্তর থেকে আধ্যাত্মিক টান অনুভব করতাম। একটা সময়ের পর প্রিয় ধর্মগুরুর থেকে দীক্ষা নিলাম। মস্তক মুণ্ডনের পর নতুন নাম নিয়ে যেন নবজন্ম হয়েছে।’

আরও পড়ুনঃ   নিপুণের পার্লারে কী হয়, জানতে চান ডিপজল

মানবসেবায় সমর্পিত বরখা বিশ্বাস করেন, ‘যে সয় সে রয়। একমাত্র ধৈর্যই পারে মনকে স্থির রাখতে। স্থির জল যেমন আয়নার মতো স্বচ্ছ।’

অভিনেত্রীকে নতুনভাবে দেখে চমকে গেছেন ভক্তরাও। অনেকে তার আগামী দিনের জন্য শুভকামনা জানিয়েছেন। অনেকে আবারও পর্দায় দেখতে চেয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST