১৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সারাদেশে সাংবাদিকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : গত ৫ আগস্ট সৈরাচার সরকার পতনের পর সারাদেশে রাজনৈতিক মামলাসহ মিথ্যা মামলায় সাংবাদিকদের হয়রানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেন মাঠ পর্যায়ের কর্মরত সাংবাদিকরা।

সোমবার(১৩ জানুয়ারি) রাজশাহী নগরীর জিরো পয়েন্ট এলাকায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ ও রাজশাহী মডেল প্রেসক্লাবের আয়োজনে রাজশাহীর স্থানীয় সাংবাদিক সংগঠনসহ রাজশাহীর বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিক সংগঠনের ব্যানারে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে সাংবাদিকেরা বলেন, আমাদের সারা দেশের সহকর্মীদের নামে এইভাবে ঢালাও মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। সাংবাদিকদের ভূমিকা না থাকলে চব্বিশের পরিবর্তন সম্ভব ছিলো না। পরিবর্তনের পর দেশের কিছু সুবিধাবাদী কুচক্রী মহল বিতর্কিত কর্মকাণ্ড ঘটানোর সুযোগ নেয়। চব্বিশের পরিবর্তনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক নেতারা বলেছিলেন দেশের কোথাও নির্দোষ ও সাধারণ মানুষের নামে হয়রানি মূলক মামলা করা হবে না। কিন্তু আজ সেটাই হচ্ছে।

আরও পড়ুনঃ   ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ২২৭ জনের বিরুদ্ধে ৫ অভিযোগ

মানববন্ধনে উপস্থিত সাংবাদিরা আরও বলেন, সাংবাদিকদের এইভাবে হয়রানি করে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে কিছু কুচক্রী মহল। সাংবাদিকের কন্ঠরোধ করা গেলেই তাদের নিজ স্বার্থ হাসিল করা যাবে।
এ-সময় উপস্থিত সকলেই প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকদের নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবি করেন।

উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন,জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য সচিব মো: ফয়সাল আজম অপু, জেলা কমিটির সভাপতি মো:আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মো: আখতার হোসেন, বিভাগীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মো: সুরুজ আলী, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মো: ফয়সাল হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল হক রনি, রাজশাহী গ্রীন সিটি প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা সুইট, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও বাংলাভিশন টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার মীর তোফায়েল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকা মাল্টিমিডিয়া রিপোর্টার মো: জাহিদ হাসান সাব্বির, রাজশাহী গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি মো: সারোয়ার হোসেন সবুজ, দৈনিক ইত্তেফাক পত্রিকার রাজশাহী ব্যুরো আনিসুজ্জামান ( আনিস ), মোহনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিন সাগর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী জেলার সভাপতি আব্দুর রহমান (টিটু), রবিউল ইসলাম,বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি মোজাম্মেল হক বাবু, মাসুদ রানা, মডেল প্রেসক্লাবের সদস্য আলামিন হক, হিরু, তানোর উপজেলা সভাপতি টুটুল প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST