১০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

চারঘাটে আ’লীগ নেতাকে কুপিয়ে জখম

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে আওয়ামীলীগের এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। তার দুই পা এবং এক হাতে গুরুত্বর জখম রয়েছে। এর মধ্যে এক হাতের রগ কেটে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহত আওয়ামীলীগ নেতার নাম তোজাম্মেল হক তাজমুল (৫৫)। তিনি চারঘাট সদর ইউনিয়নের ৯ নম্বরওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার হাজির ঢালান এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ   শিবগঞ্জে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

প্রত্যক্ষদর্শীরা জানান,তাজমুল মোটরসাইকেল নিয়ে কাঁকড়ামারি বাজার থেকে রাওথা বাজারে যাচ্ছিলেন। এ সময়চার-পাঁচজন যুবক চারঘাট-বাঘা আঞ্চলিক মহাসড়কের হাজির ঢালান এলাকায় তার গতিরোধ করে সামনে দাঁড়ান। এ সময় তাজমুলকে মোটরসাইকেল থেকে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়েএলোপাথাড়িভাবে দুইহাতে ও দুইপায়ে কোপানো হয়।

পরে চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর স্থানীয়রা তাজমুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতেই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

স্বজনদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে নিজ গ্রামের তিন-চার যুবক হাসুয়া ও চাপাতি দিয়ে তাজমুলকে কুপিয়ে গুরুতর আহত করেছেন। এ ঘটনার পরও তারা প্রকাশ্যেই ঘুরছেন বলে অভিযোগ তাজমুলের পরিবারের। তারা এ ঘটনার বিচার দাবি করেছেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘এ হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে। তাদের মধ্যে পূর্ব শত্রুতা নাকি জমি-জমা সংক্রান্ত বিরোধ, দুটি বিষয় নিয়ে তদন্ত চলছে। অপরাধীরা শীঘ্রই ধরা পড়বে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

১০

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

১১

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১৩

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

১৪

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৫

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

১৬

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

১৯

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST