৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

জাজিরা থানায় ওসির ঝুলন্ত মরদেহ, যা জানা গেল

অনলাইন ডেস্ক : গত বছরের ১৪ সেপ্টেম্বর শরীয়তপুরের জাজিরা থানায় যোগদান করেছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে থানা ভবনের দ্বিতীয় তলায় ইন্সপেকশন বাংলোর (পদ্মা) রুমের মধ্যে তার ঝুলন্ত মরদেহ পায় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে তিনি আত্মহত্যা করেছেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল জেলার মুলাদী থানার বাসিন্দা আল-আমিন জাজিরা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন গত বছরের ১৪ সেপ্টেম্বর। বৃহস্পতিবার দুপুরে জাজিরা থানার নতুন ভবনের দ্বিতীয় তলায় ইন্সপেকশন বাংলোর (পদ্মা) রুমের মধ্যে ওসি আল-আমিনের মরদেহ জানালার গ্রিলের সঙ্গে গামছায় ঝুলে থাকতে দেখা যায়। এ সময় তার পায়ের সঙ্গে লাগানো বসার চেয়ার দেখা যায়। সর্বশেষ ১১টা ১মিনিটে থানার সদস্য আজিজুল হক মোবাইল ফোনে অফিসের কাগজপত্র স্বাক্ষরের জন্য ফোন করলে ওসি আল-আমিন জানান যে তার একটু দেরি হবে। এরপর তিনি অফিসে না আসায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস ছালাম থানার দ্বিতীয় তলার রুমে গেলে দেখতে পান, রুমের দরজা খোলা কিন্তু ভিড়ানো অবস্থায় রয়েছে। দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকে উত্তর পাশে জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় ওসি আল-আমিনের মরদেহ দেখতে পান তিনি। পরে আব্দুস ছালাম থানার ডিউটি অফিসারসহ অন্যান্য অফিসার ফোর্সদের বিষয়টি জানান। তিনি পুলিশ সুপারসহ বিভিন্ন কর্মকর্তাকে অবগত করেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে দাফনের সময় নড়ে উঠলো 'মৃত' নবজাতক!

খবর পেয়ে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন, অর্থ), ডিআইও-১ শরীয়তপুর, ডিবির ওসি (শরীয়তপুর) দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও জাজিরা হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে থানার দ্বিতীয় তলায় গিয়ে ওসি আল-আমিনের মরদেহ থাকার রুমে প্রবেশ করেন। তার মৃত্যুর সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকরণ ও ময়নাতদন্তসহ অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তবে নিরাপত্তার স্বার্থে থানার ভেতরে গণমাধ্যম কর্মীসহ কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের প্রকৃত ঘটনা জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

আরও পড়ুনঃ   সিরাজগঞ্জ বেলকুচিতে ফ্রি হেলথ ক্যাম্প এবং স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানে পুনাক সভানেত্রী

শরীয়তপুর পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম মনির বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। তার শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গলায় গামছা পেঁচানো ছিল। ময়নাতদন্তের পর বাকি বিষয় নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুজ্জামান বলেন, ওসি আল-আমিনের মরদেহ তার রুমের জানালার গ্রিলের সঙ্গে ঝুলতে দেখেন সহকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সুপারসহ অন্যরা। তার পরিবারের সদস্যরা আসার পর তাদের ও ম্যাজিস্ট্রেটের সামনে মরদেহ নামানো হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১০

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১১

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১৩

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৪

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৫

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৬

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৭

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৮

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৯

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST