৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ঘনিষ্ঠ সেই ছবির জন্যই ঘর ভাঙছে চাহালের, মুখ খুললেন প্রতীক

অনলাইন ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার মধ্যে বিবাহ বিচ্ছেদের জোর গুঞ্জন চলছেই। শোনা যাচ্ছে, বিচ্ছেদ নাকি একদমই নিশ্চিত। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি!

ক্রিকেটারের সংসার ভাঙার খবরে চাহাল ভক্তদের ক্ষোভ জমেছে প্রতীক উটেকরের উপর। কে এই প্রতীক যাকে ঘিরে চলছে জোর চর্চা? ধনশ্রীর সঙ্গে যার ঘনিষ্ঠ ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ধনশ্রী একজন নৃত্যশিল্পী। প্রতীকও একজন কোরিওগ্রাফার। সেই সূত্রেই আলাপ দু’জনের। সেখান থেকেই গড়ে ওঠে সখ্য।

আরও পড়ুনঃ   আমি পুরোপুরি সিঙ্গেল: শ্রুতি

তবে প্রতীকের দাবি, তাদের মধ্যে প্রেম নেই। যদিও ভারতীয়রা সেটা মানতে নারাজ। চাহালের সংসার ভাঙার জন্য এই যুবককেই দায়ী করছেন সকলে। একইসঙ্গে তাদের ভাইরাল হওয়া ঘনিষ্ঠ ছবিরও দায় দেখছেন।

নেটিজেনদের কড়া সমালোচনার মুখে সেই ‘ছবি’ প্রসঙ্গে ইনস্টাগ্রামে এক বিবৃতি দিয়েছেন প্রতীক।

কারও না উল্লেখ না করে যেখানে তিনি লেখেন, ‘এই পৃথিবী নানা ধরনের গল্প তৈরিতে ওস্তাদ। কমেন্ট বক্স ও মেসেজে সেই গল্পই ঘুরে বেড়াচ্ছে। কী ভিত্তি সেই গল্পের? শুধু একটা ছবি?’

দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় চাহাল লেখেন, ‘কঠিন পরিশ্রম একজন মানুষের চরিত্র নির্ধারণ করে। আপনি নিজের যাত্রাপথটা খুব ভাল করেই জানেন। আপনি নিজের দুঃখটা বোঝেন। এই জায়গায় পৌঁছনোর জন্য আপনাকে কী কী করতে হয়েছে, সেই ব্যাপারেও আপনি খুব ভাল করে ওয়াকিবহাল থাকেন।’

আরও পড়ুনঃ   ‘ফিমেল ৪’ নিয়ে আসছেন অমি

এরপর ইনস্টা থেকে মুছে দেন ধনশ্রীর সব ছবি। একে-অপরকে করেন আনফলো। আর ঠিক তখনই বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে।

২০২৩ সাল থেকেই যুজবেন্দ্র এবং ধনশ্রীর ডিভোর্স গুঞ্জন শোনা যাচ্ছে। ধনশ্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘চাহাল’ পদবি সরিয়ে ফেলেছেন। এখন হয়তো বিচ্ছেদের ঘোষণাটাই বাকি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST