৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

কাতারে সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী, নিষেধাজ্ঞা তোলার আর্জি

অনলাইন ডেস্ক : সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ সেইবানি কাতারে গেছেন। রোববারই দেশটিতে পৌঁছেছেন তিনি। ইতোমধ্যেই তার বৈঠক হয়েছে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে। তিনি দেশের পররাষ্ট্রমন্ত্রীও।

কাতার জানিয়েছে, তারা চায় সিরিয়ায় গৃহযুদ্ধের অবসান ঘটুক। সিরিয়া ফের একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হোক।

এদিকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আসাদ সরকারের আমলে আমেরিকা সিরিয়ার ওপর যে নিষেধাজ্ঞাগুলো চাপিয়েছিল, তা যেন এবার তুল নেওয়া হয়। কাতার যেন এবিষয়ে মধ্যস্থতা করে।

এছাড়াও কাতারের সঙ্গে সিরিয়া ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চায় বলেও জানিয়েছেন তিনি। পরিকাঠামোর উন্নতির জন্য কাতারের সাহায্য প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   আল-আকসায় ঈদের নামাজ আদায়ে ইসরায়েলি বাধা

মাত্র দুই সপ্তাহ আগে সিরিয়ায় ক্ষমতা দখল দখল করেছে ইসলামিক বিদ্রোহী দল এইচটিএস। দীর্ঘ দিনের বাশার আসাদের সরকারের পতন হয়েছে। আসাদের সঙ্গে রাশিয়া এবং ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ক্ষমতায় এসেই যেভাবে কাতারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির কথা বলল সিরিয়ার বর্তমান শাসক, তা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রোববার বৈঠকের পর কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, সিরিয়ার নতুন প্রশাসনকে তারা স্বাগত জানাচ্ছে। সিরিয়ার মন্ত্রীরা ইতোমধ্যেই তাদের ওপর থেকে আমেরিকার একাধিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। সিরিয়াও বিষয়টি স্বীকার করেছে।

বলা হয়েছে, গৃহযুদ্ধের ফলে ৯০ শতাংশ সিরিয়ার মানুষ দারিদ্রসীমার নিচে চলে গেছেন। তাদের কোনও আয় নেই। অনেকের বাড়ি যুদ্ধে ধসে গেছে। সিরিয়ার অর্থমন্ত্রী জানিয়েছেন, সরকারি কাজের ক্ষেত্রে সকলের বেতন ৪০০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   ইরানের উদ্দেশে যুদ্ধজাহাজের বড় বহর পাঠানো হয়েছে : ট্রাম্প

বিশেষজ্ঞেরা মনে করছেন, আসাদের আমলে বিশ্ব রাজনীতিতে সিরিয়ার যে কূটনৈতিক অবস্থান ছিল, এবার তা ১৮০ ডিগ্রি ঘুরে আমেরিকার দিকে যাবে। কাতারে গিয়ে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সেই ইঙ্গিতই দিচ্ছে।

দেশটি সরাসরি আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা চালাচ্ছে। এর ফলে তারা যে বিদেশি সাহায্য আরও অনেকটা বাড়াতে পারবে, সে কথাও প্রায় খোলাখুলি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

সংকটময় মুহূর্তে সরকারি কর্মচারীদের কল্যাণে পাশে দাঁড়াচ্ছে কল্যাণ বোর্ড – রাজশাহী বিভাগীয় কমিশনার

১০

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচ

১১

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা

১২

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ

১৩

জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

১৪

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

১৫

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না : অর্থমন্ত্রী

১৬

‘২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন’

১৭

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

১৮

দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরালেন মমতা

১৯

আর কোনও হামলা নয়, বললেন ট্রাম্প

২০

Design & Developed by: BD IT HOST