৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

যে কারণে ‘পুষ্পা’ হওয়ার প্রস্তাব ফিরিয়েছিলেন শাহরুখ

অনলাইন ডেস্ক : গত বছরের ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পুষ্পা টু: দ্য রুল’। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে ১০০০ কোটির ঘরে নাম লিখিয়ে ফেলে দক্ষিণী নায়ক আল্লু অর্জুনের এই ছবি। বিশ্বে সর্বপ্রথম এই ছবিটিই বক্স অফিসে সবচেয়ে কম সময়ের মধ্যে হাজার কোটির ব্যবসার ইতিহাস গড়ে।

‘পুষ্পা’ সুপারহিট হওয়ার পর থেকেই তার সিক্যুয়েল নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে ওঠে। পুষ্পা হিসেবে আল্লু এতটাই জনপ্রিয়, এই মুহূর্তে তিনি ছাড়া অন্য কোনো অভিনেতা অথবা তারকাকে এই চরিত্রে ভাবতে নারাজ দর্শক, অনুরাগীরা। তবে অনেকেরই হয়তো অজানা, আল্লু অর্জুনের আগে ‘পুষ্পা’ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল শাহরুখ খানকে।

আরও পড়ুনঃ   প্রযোজকের নাম করে হোটেলে ডাক, যা ঘটল অভিনেত্রীর সঙ্গে

প্রকাশ্যে এ কথা ফাঁস করেছিলেন শাহরুখ নিজেই। ভিকি কৌশলের সঙ্গে জুটি বেঁধে একটি ফিল্মি অ্যাওয়ার্ড শো সঞ্চালনার মাঝে মঞ্চ থেকেই একথা বলে উঠেছিলেন কিং খান। সঙ্গে এও জানিয়েছিলেন, কেন ফিরিয়েছিলেন পুষ্পা হওয়ার প্রস্তাব।

এ সময় পুষ্পা ছবির প্রসঙ্গ উঠতেই মজার ছলে আর্তনাদ করে শাহরুখ বলে ওঠেন, ‘ওরে, এসব আর বলিস না। মনে ব্যাথা লাগে। আমি সত্যি সত্যিই পুষ্পা ছবিতে অভিনয় করতে চেয়েছিলাম কিন্তু আল্লু অর্জুনের মতো ব্যক্তিত্ব, ভাবসাব আমার নেই।’

আরও পড়ুনঃ   গোপন বিয়ের কথা ফাঁস করলেন অহনা

এ কথা শোনামাত্রই সেখানে উপস্থিত সকল দর্শক হেসে দেন।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী ১৭০০ কোটি রুপি যায় করেছে ‘পুষ্পা টু’ ছবিটি। তবে এই ছবি নিয়েই বর্তমানে সমস্যায় আছেন আল্লু অর্জুন। গত ৪ ডিসেম্বর রাতে ‘সন্ধ্যা’ থিয়েটারে ‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ারে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃত্যু হয় ৩৫ বছরের এক নারীর। সে ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করে হায়দরাবাদ পুলিশ। এরপর গত ১৩ ডিসেম্বর সকালে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আল্লুকে। এরপর ৫০ হাজার রুপির বন্ডে নায়কের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST