৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সিলেটেও রানের আশা দেখছেন কাইল মায়ার্স

অনলাইন ডেস্ক : বিপিএলের প্রথম পর্বে মিরপুরে রানবন্যা দেখা গেছে। এবার সিলেটেও তেমন রান হবে বলে আশা করছেন ফরচুন বরিশালের হয়ে খেলা ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স।

আজ (রোববার) সিলেটে দলীয় অনুশীলন শেষে কথা বলেছেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। মায়ার্স অবশ্য এটাও জানালেন যে আগের মতো পিচ রয়েছে, ‘এখন পর্যন্ত আগের বিপিএলের মতো একইরকম মনে হচ্ছে। উইকেট ফ্রেশ, টুর্নামেন্টও মাত্র শুরু হলো। ঢাকায় আগের ম্যাচগুলোতে উইকেট ভালো ছিল। আশা করি এখানেও উইকেট এমনই হবে।’

আরও পড়ুনঃ   শাহবাগ অবরোধ করে চাকরিপ্রত্যাশীদের ৮ দাবি

অলরাউন্ডার কাইল মায়ার্স মনে করেন শেষ ম্যাচে হারলেও ঘুরে দাঁড়াবে বরিশাল, ‘নতুন মৌসুম, নতুন দল। দলটা বেশ ভালো। এখনও যদিও যেভাবে খেলতে চেয়েছি সেভাবে পারিনি। তবে এটাই ক্রিকেট। বিশ্বের সেরা দলের সাথেও এমনটা হতে পারে। আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে মুখিয়ে আছি। টুর্নামেন্টের শুরুতে এমন হতেই পারে। গত বছরের অনেকেই আছে দলে, নতুন অনেকেও আছে। সেরা কম্বিনেশন নিয়ে সেরা ক্রিকেট খেলতে চাই আমরা।’

আরও পড়ুনঃ   বাগমারা'য় পানিতে ডুবে সাংবাদিক ইসরাফিল-এর ভাতিজির মর্মান্তিক মৃত্যু

আরও যোগ করেন, ‘মাত্র দুটি ম্যাচ গেল। সামনে কী আশা করা যায় তা এখনই বলতে পারছি না। অবশ্যই সব ম্যাচে রান করা সম্ভব হবে না। গত মৌসুমের চ্যাম্পিয়ন আমরা। এ মৌসুমেও ভালো করতে চাই। মোমেন্টাম ধরে রাখা গুরুত্বপূর্ণ। মাত্র দুটি ম্যাচ খেলেছি তাই এখনও চিন্তিত নই। আমি আমার দায়িত্বের দিকেই মনোযোগ রাখছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১০

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১১

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১২

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৩

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৪

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৫

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৬

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৭

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৯

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST