৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাতভর অভিযান

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাতভর অভিযান চালিয়ে ফিটনেস ও লাইসেন্স বিহীন এবং বেপরোয়া গতিতে যান চলাচলের অপরাধে বিভিন্ন যানবহানের বিরুদ্ধে ৫০টি মামলা, ২ লাখ টাকা জরিমানা এবং ৪টি যাত্রীবাহী বাস ও ১টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত বেপরোয়া যান চলাচল রোধে ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা থেকে মুন্সীগঞ্জের মাওয়া পর্যন্ত অভিযান চালায় হাইওয়ে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও থানা পুলিশ।

আরও পড়ুনঃ   মারা গেছেন পল্লিকবি জসীম উদ্দীনের মেজো ছেলে

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাষাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাত ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা থেকে হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি ড. আ ক ম আক্তারুজ্জামান বসুনিয়ার নেতৃত্বে যৌথ অভিযান শুরু হয়। শনিবার ভোর ৪টা পর্যন্ত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পর্যন্ত এক্সপ্রেসওয়েতে এ অভিযান চলে। রাতভর এ অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৫০টি মামলা দায়ের করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া কোনো প্রকার কাগজপত্র না থাকার অপরাধে শ্যামলী, এনা, হানিফ ও অন্তরা পরিবহনের ৪টি যাত্রীবাহী বাস ও ১টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ   শোয়েব আখতারের নামে ১ বিলিয়ন রুপি মানহানির নোটিশ

এ সময় বাসের যাত্রীদের অন্য বাসযোগে গন্তব্যে পৌছানোর ব্যবস্থা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১১

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১২

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৪

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৫

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১৬

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৭

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১৮

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১৯

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

২০

Design & Developed by: BD IT HOST