৩১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

২০২৪ সালে সবচেয়ে বড় শিক্ষা পেয়েছেন মালাইকা

অনলাইন ডেস্ক : চলতি বছর ঝড়ঝাপ্টার মধ্যে দিয়ে কাটিয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। জীবনে পরপর কিছু চড়াই উতরাই। দীর্ঘ ৫ বছরের সম্পর্কে বিচ্ছেদ, সবশেষ বাবার মৃত্যু।

একাধিক ঘটনা ঘটে গেছে মালাইকার জীবনে। তার পরেও ঘুরে দাঁড়াতে হবে। এগিয়ে যেতে হবে সামনের দিকে। বছর শেষে এমনই নানা উপলব্ধির কথা জানালেন মালাইকা।

অর্জুন কাপূরের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখে কুলুপ মালাইকার। অভিনেতা যদিও জানিয়েছেন তিনি ‘সিঙ্গেল’। তবে মালাইকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগত জীবনের ওঠাপড়া নিয়ে জনসমক্ষে কথা বলবেন না তিনি।

আরও পড়ুনঃ   থাইল্যান্ডে সাফার গ্ল্যামারে মুগ্ধ ভক্তরা

কিন্তু তার ইনস্টাগ্রামএর পাতায় ভেসে উঠেছে একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট। ২০২৪ শেষ হওয়ার আগেও ফের এমন একটি পোস্ট করলেন অভিনেত্রী-মডেল।

মালাইকা লিখেছেন, ২০২৪, আমি তোমাকে ঘৃণা করি না। কিন্তু তুমি আমার জন্য খুব কঠিন হয়ে উঠেছিলে। বহু চড়াই উতরাই এসেছে তোমার সময়ে। কত পরিবর্তনও এসেছে। অনেক কিছু শিখেছিও। তুমি দেখিয়েছো, চোখের পলকে জীবন বদলে যেতে পারে। ২০২৪, তুমিই শিখিয়েছো, নিজের উপর বিশ্বাস রাখা কতটা জরুরি।

আরও পড়ুনঃ   ‘চমৎকারভাবে অনুষ্ঠান শেষ করেছি, কেউ হামলা করতে আসেনি’

সবচেয়ে বড় শিক্ষা এই বছরেই পেয়েছেন মালাইকা। তার কথায়, তুমিই বুঝিয়েছো, সবার উপরে স্বাস্থ্য। সেটা মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্যও হতে পারে। সবটাই গুরুত্বপূর্ণ। তবে এখনও কিছু বিষয় রয়েছে যা আমি বুঝে উঠতে পারিনি। কিন্তু আমার বিশ্বাস, সময়ের সঙ্গে আমি সবটাই বুঝব। আমি বুঝতে পারব, কিছু ঘটনা কেন ঘটে গেল।

মালাইকার এই পোস্ট দেখে নেটিজেনদের ধারণা, এই পোস্টের নিশানাতেও রয়েছেন অর্জুনই। তবে আসল সত্যি কোনটা, তা সময়ই বলে দিবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১০

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১১

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১২

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৪

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৫

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৬

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৭

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৮

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

২০

Design & Developed by: BD IT HOST