৩১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

এক টেস্ট স্টেডিয়ামে বসে দেখল সাড়ে ৩ লাখ দর্শক

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রমরমা বাজারেও টেস্ট ক্রিকেটের আবেদন যে এতটুকুন কমে যায়নি সেটি আবারও প্রমাণ হলো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। বক্সিং ডে টেস্টে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড হলো।

ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার হাই-ভোল্টেজ টেস্ট দেখতে পাঁচ দিনে ৩ লাখ ৭৩ হাজার ৬৯১ হাজারেরও বেশি দর্শক স্টেডিয়ামে প্রবেশ করেছে, যা কোনো টেস্ট ম্যাচে দর্শক উপস্থিতির সর্বোচ্চ রেকর্ড। এর আগে ১৯৩৭ সালে এই সংখ্যা ছিল ৩ লাখ ৫০ হাজার ৫৩৪, যা এতদিন পর্যন্ত রেকর্ড হয়ে ছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, গতকাল (সোমবার) শেষ দিন তথা পঞ্চম দিনের প্রথম সেশনেই ৫১ হাজার ২৭২ জন দর্শক মাঠে প্রবেশ করার মাধ্যমে আগের রেকর্ড ভেঙে যায়। ম্যাচের শেষ দিকে ওই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৭৪ হাজার ৩৬২ জনে।

আরও পড়ুনঃ   রুয়েটের ভর্তি পরীক্ষা এক দিন এগিয়ে আনা হলো

এই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৩৭ সালের জানুয়ারিতে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের নেতৃত্বে গঠিত অস্ট্রেলিয়া দলের ম্যাচ দেখতে যে সংখ্যক দর্শক উপস্থিতি হয়েছিল ২০২৪ বক্সিং ডে টেস্টে তা ছাড়িয়ে গেল। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টটি অবশ্য ছিল ৬ দিনের।

পাঁচদিনে এমসিজের দর্শক সংখ্যা ছিল অনেকটা এমন : ৮৭,২৪২, ৮৫,১৪৭, ৮৩,০৭৩, ৪৩,৮৬৭ ও ৭৪,৩৬২। শেষ দিন দর্শকদের সামলাতে রীতিমত হিমশিম খেতে হয়েছে স্থানীয় কর্তৃপক্ষকে। এমনকি পার্কিংয়ে নিয়োজিত নিরাপত্তা কর্মীদেরও অত্যন্ত ব্যস্ত সময় পার করতে হয়েছে।

আরও পড়ুনঃ   কাল থেকে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা বন্ধ

এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে এমসিজিতে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ দেখতে ৯০,২৯৩ জন দর্শক উপস্থিত হয়েছিলেন যা এখনো পর্যন্ত এই মাঠে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড হয়ে আছে। এই বিশ্বকাপেই এই মাঠে ভারত বনাম জিম্বাবুয়ের ম্যাচ দেখেছিল ৮২ হাজার ৫০৭ জন দর্শক।

প্রসঙ্গত, রোমাঞ্চকর মেলবোর্ন টেস্টে ১৮৪ রানের জয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

তানোরে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

রাজশাহীতে ১০০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১

মাদক নিয়ন্ত্রণ ও নিরাপদ নগরী গড়তে পুলিশের বিশেষ সমন্বয় সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী

নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

১০

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১১

রমনা পার্কের সৌন্দর্য পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধির নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর

১২

তৃণমূল কংগ্রেসের মধ্যে বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

১৩

আমৃত্য লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সশস্ত্র বাহিনীর

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৫

নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৬

সংসদ সদস্য মাহমুদা হাবিবাকে শ্যামপুরবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা

১৭

রাসিকের অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের আনুতোষিকের চেক বিতরণ

১৮

নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

২০

Design & Developed by: BD IT HOST