২৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ছুটি কাটাতে গিয়ে বিপত্তি, হাসপাতালে অভিনেত্রী

অনলাইন ডেস্ক : গুরুতর অসুস্থ ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং বিগ বস-১২ খ্যাত সৃষ্টি রোডে। সম্প্রতি বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। সেই ছুটির সময়েই গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী।

সেখান থেকে নিজেকে দেশে ফিরিয়ে নেওয়ার সময় পাননি অভিনেত্রী। আপাতত তাকে আমস্টারডামের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

অভিনেত্রী তার অসুস্থতার কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে তিনি জানান,অসুস্থতা এমন পর্যায়ে ছিল যে তিনি নিশ্চিত ছিলেন না ভারতে ফিরতে পারবেন কিনা।

কিছুদিন আগেই সৃষ্টি ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করছিলেন সোশ্যাল মিডিয়ায়। আচমকাই তার অসুস্থতার বেশ কিছু ছবি ভক্তদের কপালে চিন্তার ভাজ ফেলেছে।

প্রকাশিত ছবিতে দেখা গেছে, হাসপাতালে অভিনেত্রী। মুখে লাগানো নল। পোস্টের ক্যাপশনে লেখা, আমি আপনাদের সবার সঙ্গে কিছু শেয়ার করতে চাই। যখন আমি আমার ইউরোপ ভ্রমণের আনন্দের মুহূর্তগুলো পোস্ট করছি, তখন গল্পের আরেক অংশও আছে যা আমি শেয়ার করিনি। আমস্টারডামে থাকাকালীন আমি নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলাম এবং আমার অক্সিজেনের মাত্রা হঠাৎ করে কমে গিয়েছিল। দ্রুত হাসপাতালে নেওয়া হয় আমাকে।

আরও পড়ুনঃ   ঘুরতে গিয়ে মারা গেলেন ইনফ্লুয়েন্সার ফারাহ, কী ঘটেছিল

অভিনেত্রী আরও বলেন, ‘এত কঠিন সময় পার করেছি, সঙ্গে ভয় পেয়েছি যে, আমি হয়তো আর বাড়ি ফিরতে পারব না।’

সৃষ্টি আরও লেখেন, ‘অবস্থা খুবই খারাপ ছিল। আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। যার ফলে আমি ফিরতে পারছিলাম না। এক বিশাল স্ট্রাগলের পর অবশেষে আমি মুম্বাইয়ে ফিরি।’

আরও পড়ুনঃ   ফের বিয়ে করলেন সাবেক স্বামী, বোমা ফাটালেন রাখি

নিজের অসুস্থতা নিয়ে অভিনেত্রী জানান, এখনও পুরোপুরি সুস্থ হইনি। নিউমোনিয়া সারতে অনেকটা সময় লাগে। আমার চিকিত্‍সক বলেন যে এক মাসের বেশি সময় লাগবে। কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ আমি এখনও দুর্বল। কিন্তু আশাবাদী তাড়াতাড়ি সেরে উঠব।

শেষে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সৃষ্টি। তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান ভক্তদের প্রতি।

হিন্দি ধারাবাহিকের চেনা মুখ সৃষ্টি। ইয়ে ইশক হায়ে, ছোটি বহু ২, পুনর বিবাহ, ইশকবাজ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কপিল শর্মার শোয়ে একটি চরিত্রে দেখা গেছে তাকে। এছাড়াও বিগ বস সিজন ১২-এ প্রতিযোগী হিসাবে গিয়েছিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST